banglanews24.com Logo

গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় সর্বোচ্চ জয়ের রেকর্ড ফেদেরারের

31 May 2012   02:35:41 PM   Thursday BdST

স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস: ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন সাবেক বিশ্বসেরা রজার ফেদেরার। এ জয়ের মাধ্যমে টেনিসে আরেকটি রেকর্ড গড়েছেন সুইস তারকা। গ্র্যান্ড স্ল্যাম ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ (২৩৪টি) জিতেছেন তিনি।

রেকর্ড গড়তে দ্বিতীয় রাউন্ডে ফেদেরারকে লড়তে হয় রোমানিয়ার আদ্রিয়ান আঙ্গারের বিপক্ষে। প্রথম দুই সেট ৬-৩ ও ৬-২ গেমে জিতে নেওয়ার পর তৃতীয় সেটে মারাত্মক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন ফেদেরার। সেট গড়ায় টাইব্রেকারে। এই সেটে ৬-৭ (৬/৮) গেমে প্রতিযোগিতার তৃতীয় বাছাই আঙ্গারকে হারান তিনি।

শেষপর্যন্ত চতুর্থ ও শেষ সেটে ৬-৩ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ফেদেরার। এ জয়ের ফলে গ্র্যান্ড স্ল্যামে সাবেক মার্কিন তারকা জিমি কনোরসের ২৩৩ ম্যাচ জয়ের রেকর্ড টপকে গেলেন ফেদেরার।

এছাড়া তৃতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান বিশ্বসেরা নোভাক জকোভিচ। সরাসরি সেটে ৬-০, ৬-৪ ও ৬-৪ গেমে সার্বিয়ান তারকা হারিয়েছেন সেøাভেনিয়ার ব্লাজ কাভসিসকে।

এদিকে মেয়েদের এককে ছোট বোন সেরেনা উইলিয়ামসকে অনুসরণ করেছেন বড় বোন ভেনাস উইলিয়ামস। প্রথম রাউন্ডে সেরেনার বিদায়ের পর দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন ভেনাস। পোল্যান্ডের আগানিস্কা রাদওয়ানেস্কার কাছে ৬-২ ও ৬-৩ গেমে হেরে যান মার্কিন তারকা।

মেয়েদের এককে সহজ জয় পেয়েছেন বর্তমান বিশ্বসেরা ভিক্টোরিয়া আজারেঙ্কা। বেলারুশের তারকা ৬-১ ও ৬-১ গেমে হারিয়েছেন জার্মানির দিনাহ ফিজেনমায়েরকে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত