banglanews24.com Logo

বরিশালে ডিজিটাল প্রদর্শনী

07 May 2012   02:14:22 PM   Monday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে রোববার শুরু হওয়া দু’দিনব্যাপী ডিজিটাল মেলা সোমবার বিকেলে শেষ হচ্ছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে রোববার বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলা নগরীর অশ্বিনী কুমার হলে শুরু হয়।

মেলার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার আবু হেনা রহমাতুল মুনিম।

জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রট রাশেদুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দাউদ মিয়া প্রমুখ।

মেলায় সরকারি ও বেসরকারি সংস্থার ১৩টি স্টল স্থান পেয়েছে। উল্লেখযোগ্য স্টলগুলোর মধ্যে রয়েছে কৃষি বিভাগ, মহিলা অধিদফতর, ডাক বিভাগ, বিটিসিএলসহ ই-সেবা (ইন্টারনেট), জীবন বীমা, সিভিল সার্জন ও কম্পিউটার অ্যাসোসিয়েশনের স্টল।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মে ০৭, ২০১২

প্রতিবেদন: কাওছার হোসেন/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত