banglanews24.com Logo

নাশকতার অভিযোগে নীলফামারীতে দুই শিবির কর্মী আটক

10 May 2012   05:33:04 AM   Thursday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী : নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে নীলফামারীতে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত পৌনে ৯টার দিকে গুপ্ত মিছিল করার সময় শহরের বড় বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে গোলাম নুর (২২) এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের রশিদুল ইসলামের ছেলে নুর আলম (২০)।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হোসেন বাংলানিউজকে জানান, ঘটনার সময় পুলিশের অনুমতি ছাড়াই ছাত্রশিবিরের বেশকিছু কর্মী গুপ্ত মিছিল এবং বড় বাজারের পরিত্যক্ত একটি স্থানে কয়েকজন নাশকতার চেষ্টা চালাচ্ছিল এমন অভিযোগে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, মে ১০, ২০১২
নুর আলম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত