![]() মাত্র ২১৭৩ টাকায় আমিরাত থেকে বাংলাদেশ ভ্রমণের সুযোগ!10 Oct 2012 11:00:44 PM Wednesday BdST
ডেস্ক রিপোর্ট ঢাকা: আরব আমিরাতের রাস আল-খাইমা ভিত্তিক আরএকে এয়ারওয়েজ এশিয়া ও আফ্রিকার ৬টি দেশে ওয়ানওয়ে যাত্রার জন্য মাত্র ১০০ দিরহাম (২১৭৩ টাকা) খরচায় প্লেনে ভ্রমণের অফার দিয়েছে। তবে মাত্র ২০০ ইউএই দেরহামে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, কাতার ও মিশর যাওয়া আসার এই সুযোগটি মূলত পাচ্ছেন আরব আমিরাতে বসবাসকারীরাই। অক্টোবরের ১০ তারিখ এয়েরলাইনারটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই অফার দেওয়া হয়েছে। তবে এ সুযোগ পেতে যাত্রীদের অক্টোবরের ১০ থেকে ১২ তারিখের মধ্যে বুকিং দিতে হবে। আর গন্তুব্যে ওড়ার নির্দিষ্ট সময় হচ্ছে নভেম্বরের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত। তবে নিজভূমে ফেরার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এমিরেট্স২৪৭.কম জানায়, আরএকে এয়ারওয়েজ গত সপ্তাহে রাস আল খাইমা থেকে আবুধাবীতে যাত্রী পরিবহনের মাধ্যমে ইউএই’র অন্যতম পতাকাবাহী বিমানসংস্থার মর্যাদা লাভ করে। এছাড়া একই সময়ে তারা ইতিহাদ এয়ারওয়েজের সঙ্গে কোড অব শেয়ারিং চুক্তি স্বাক্ষর করে। এ প্রসঙ্গে আরএকে এয়ারওয়েজের সিইও জন ব্রেফোর্ড বলেন, “ইতিহাদের সঙ্গে এই চুক্তি আমাদের সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আরএকে কাতার এয়ারওয়েজ, ইতিহাদ বা আমিরাত এয়ারওয়েজের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে পারবে না, এটা আমরা শুরু থেকেই জানতাম। ইতিহাদের নিয়ম-নীতি আর ব্যবসা কৌশলও আমাদের মত অংশীদারিত্ব আর সহযোগিতার নীতির ওপর প্রতিষ্ঠিত। এ নীতি ব্যবসা সম্প্রসারণে সহায়ক।” বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১২ বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
