banglanews24.com Logo

দৌলতদিয়ার যানজট কমতে শুরু করেছে

19 May 2012   07:46:09 PM   Saturday BdST

গোয়ালন্দ প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া ঘাটে যানজট পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শনিবার বিকেলের পর থেকে যানবাহনের সারি অনেকটা কমতে থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জহির আহম্মেদ জানান, ঘাট এলাকা যানজটমুক্ত রাখতে জেলা সদরের গোয়ালন্দ মোড় মহাসড়কে মালবাহী ট্রাকগুলো আটকে রেখেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ঘাটে আগত যানবাহনগুলো পারাপার করা হয়েছে।

এর মধ্যে যাত্রীবাহী বাসগুলো আগে পার করায় দেড়শর মতো ট্রাক আটকা পড়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ১৯, ২০১২
শাহেদ আলী ইরশাদ/সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত