|

জামিন ছাড়া বেরুলে বিএনপি নেতারা গ্রেপ্তার
07 May 2012 11:04:03 AM Monday BdST
সাজেদা সুইটি, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) নুরুল ইসলাম বলেন, আদালতের ভেতরে বিএনপি নেতাদের কাউকে গ্রেপ্তার করা হবে না। তবে হাইকোর্ট প্রাঙ্গণের বাইরে বের হলে আসামিদের গ্রেপ্তার করা হবে।
সোমবার সকালে সাংবাদিকদের কাছে নুরুল ইসলাম একথা বলেন।
হরতালে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানা ও তেজগাঁও থানায় দায়ের করা দুটি মামলায় বিএনপি নেতাদের আসামি করা হয়েছে।
হাইকোর্টের প্রতিটি ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যেককে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে।
রোববার বিকেলে আত্মগোপনে থাকা বিএনপি নেতারা গ্রেপ্তার এড়িয়ে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নেন। রাতভর সেখানেই ছিলেন।
এরপর সোমবার সকালে নেতাদের সবাই একে একে বাইরে বের হন। জামিনের জন্য তারা আদালতে এসেছেন।
এদিন দুপুর দুইটায় বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরী ও বিচারপতি নজরুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তাদের জামিন শুনানি হওয়ার কথা।
সকালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ্যানী বললেন, ‘সরকার আমাদের অবরুদ্ধ করে রেখেছে। এ কারণে আমরা কৌশলে এখানে আসতে বাধ্য হয়েছি।’
বিএনপি নেতারা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদিনের ২৩০ নম্বর কক্ষে যান।
হরতালের সময় ককটেল বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে জামিন নিতে তারা আদালতে হাজির হয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মে ০৭, ২০১২
এসকেএস/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|