banglanews24.com Logo

মিস এন্ড মিসেস অদ্বিতীয়ায় সেরা ৮ সুন্দরী

20 Jun 2012   04:37:10 PM   Wednesday BdST

বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘দুই বাংলা খুঁজছে তোমায়, তুমি কি সেই অদ্বিতীয়া’ শ্লোগান নিয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার সুন্দরী প্রতিযোগিতা ‘কেয়া শেঠস মিস ও মিসেস অদ্বিতীয়া’র বাংলাদেশ অংশের চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছেন ৪ জন মিস ও ৪ জন মিসেস।

বাংলাদেশ পর্বে সেরা তিনজন করে মিস ও মিসেস নির্বাচন করার কথা থাকলেও গত ১৯ জুন চূড়ান্ত অনুষ্ঠানে আয়োজকরা চারজন মিস ও চারজন মিসেসের নাম ঘোষণা করেন। কলকাতায় অনুষ্ঠেয় ‘কেয়া শেঠস মিস ও মিসেস অদ্বিতীয়া ২০১২’ এর গ্রান্ড ফিনালে পশ্চিম বাংলার সুন্দরীদের সঙ্গে তারা সৌন্দর্যের লড়াইয়ে অংশ নেবেন।

বাংলাদেশ পর্বের ফাইনালে বিজয়ী চার মিস হলেন- আনহা আমিন, জাকিয়া কামাল মুন, নাদিয়া হোসেন ও রেশমা আক্তার কোয়েল। আর চার মিসেস হলেন ফারিয়া, রিহফাত আরা, শাম্মি ও সুদীপ্তা।

সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিমত্তা ও অভিনয়, সংগীত, কিংবা নৃত্য যেকোনো বিষয়ে পারদর্শিতার জন্য তাদের নির্বাচিত করেন বিচারকমন্ডলী। মূল আয়োজক কেয়া শেঠের সঙ্গে বিচারক প্যানেলে ছিলেন দিতি, লায়লা হাসান, বিজরী বরকতউল্লাহ, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষে এনামূল হক মুকুল।

পশ্চিম বাংলার নির্বাচিত ৩২ জনসহ এই ৩৮ জন নিয়ে কোলকাতায় আবাসিক কর্মশালার মাধ্যমে হবে পার্সোনালিটি ও বিউটি গ্র“মিং। এরপর ২৮ জুলাই কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে ৩০ হাজার দর্শকের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন করা হবে মিস ও মিসেস অদ্বিতীয়া।
 
প্রতিযোগিতায় দেশের চারটি অঞ্চল ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনা থেকে ১৬ জন মিস ও ৯ জন মিসেস চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন। এদের মধ্য থেকেই নির্বাচিত হন সেরা মিস ও মিসেস। বাংলাদেশের চারটি অঞ্চল থেকে প্রতিযোগী নির্বাচন নিয়ে বৈশাখী টেলিভিশন কয়েকটি অনুষ্ঠান নির্মাণ করেছে। এ ছাড়া গ্র্যান্ড ফিনালের জন্য দুই বাংলার প্রতিযোগীদের গ্র“মিং নিয়ে তৈরি করা হবে আরো কয়েকটি অনুষ্ঠান। গ্র্যান্ড ফিনালের পুরো অনুষ্ঠান প্রচার করবে বৈশাখী টেলিভিশন।

বাংলাদেশ সময় ১৬৩০, জুন ২০, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত