|

জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষিণ এশিয়ার তরুণদের কর্মশালা
26 Sep 2012 12:41:19 PM Wednesday BdST
শেরিফ আল সায়ার বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: জলবায়ু পরিবর্তনে সচেতনতা সৃষ্টিতে বিশ্বব্যাপি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ব্রিটিশ কাউন্সিলে শুরু হয়েছে চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ৭টি দেশের ২৫ তরুণকে নিয়ে এ কর্মশালার আয়োজন করেছে জলবায়ু আন্দোলনের ওয়েবভিত্তিক সংগঠন 350.org এবং বাংলাদেশ ইয়ুথ মূভমেন্ট ফর ক্লাইমেট (বিওয়াইএমসি)।
কর্মশালায় সহযোগী হিসেবে রয়েছে অ্যাকশন এইড, অক্সফাম এবং ব্রিটিশ কাউন্সিল।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মশালার বুধবার দ্বিতীয় দিন।
বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট ফর ক্লাইমেটের উদ্যোক্তা রেজওয়ান নবীন বাংলানিউজকে জানান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভূটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার ২৫ তরুণকে নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। জলবায়ু আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতে অনলাইন ও অফলাইন ক্যাম্পেইনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।এর মাধ্যমে এ অঞ্চলের তরুণদের মাঝে জাতীয় ও আঞ্চলিক ইস্যুতে ঐক্যমত্য গড়ে উঠবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও তুলে ধরা হবে।
কর্মশালার অন্যতম সহযোগী অ্যাকশন এইডের আন্তর্জাতিক বিভাগের ডেপুটি ম্যানেজার তানজির হোসেন বাংলানিউজকে বলেন, সামাজিক অধিকার আদায়ের জন্য দক্ষিণ এশিয়ার তরুণদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা জরুরি হয়ে পড়েছে। আমরা যদি এক হতে পারি তবে বিশ্ব নেতাদের চাপ প্রয়োগ করে অধিকার আদায় করতে পারবো।এই বিষয়টিকে মাথায় রেখেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে ।
ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে কর্মশালা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১২ সম্পাদনা: শাহেদ হোসেন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|