১-০ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইরান ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে নিজেদের জায়গা করে নিয়েছে।
হকি ফেডারেশনের নির্বাচন ঘিরে চলমান সঙ্কট কাটছেই না। ক্রমেই সেটা বড় আকারে রূপ নিচ্ছে। মোহামেডান প্যানেলে থাকা ছয়টি ক্লাবের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী।
হারের নয়, টানা তিন ম্যাচ ড্রয়ের মাশুল দিয়ে গ্রামীনফোন সুপার কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
প্রাইম ব্যাংক ১৬তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে সাত পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে আছেন ১২০ জন ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটাররাও আছেন এই তালিকায়। চুক্তিভুক্ত ক্রিকেটারদের প্রতিমাসে বেতন দেওয়া ছাড়াও ইন্স্যুরেন্স করে দিয়েছে বোর্ড।
দেশের বেশির ভাগ ক্রিকেটারই লিগ খেলার পক্ষে। তাদের অনেকেই চুপি চুপি বোর্ডের কাছে লিগ আয়োজনের জন্য অনুরোধ করছেন।
ব্রাজিলের কাছে হেরে কনফেডারেশন্স কাপে শুরু জাপানের। অন্যদিকে মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলের দারুণ জয় ইতালির। তবুও বুধবারের ম্যাচে জাপানকেই ফেবারিট মানছেন ইতালি কোচ সিজার প্রানদেল্লি।
দেখে বোঝার উপায় নেই ক্রিকেটে নিষিদ্ধ হয়ে খারাপ আছেন আম্পায়ার নাদির শাহ। বাস্তবতা হচ্ছে ভেতরে ভেতরে জ্বলেপুড়ে শেষ হয়ে যাচ্ছেন তিনি। ক্রিকেটে ফেরার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন।
‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ফেনি সকার ক্লাবকে ০-২ গোলে হারিয়ে গ্রামীনফোন সুপার কাপের সেমিফাইনালের পথে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শেষ চার নিশ্চিত করতে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে শেখ রাসেল ও আবাহনী লিমিটেডের পরের ম্যাচটির দিকে।
ঘরের মাঠে ৮০ হাজার দর্শককে হতাশ করল না অস্ট্রেলিয়া। মঙ্গলবার বাছাইপর্বে ইরাকের বিপক্ষে ১-০ গোলে জিতে দ্বিতীয় দল হিসেবে ২০১৪ বিশ্বকাপ নিশ্চিত করল সকারুরা।
রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির প্রায় কাছাকাছি ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলডটকম’র খবর সত্য হলে বিশ্বের শীর্ষ উপার্জনকারী ফুটবলার হতে যাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
প্রাক-মৌসুম সফরের অংশ হিসেবে সুইডেনে একটি প্রীতি ম্যাচ খেলবে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। আগস্টে এআইকে’র মুখোমুখি হবে ডেভিড মোয়েস শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেতাই ব্যাটিং পারফরমেন্স পাকিস্তানের। এ অবস্থায় দলের আমূল পরিবর্তনের দাবি সাবেক ও ভক্তদের। তবে তোপের মুখে পড়া প্রধান কোচ ডেভ হোয়াটমোরের চোখ এবার ২০১৫ বিশ্বকাপ।
অনলাইন গেমে অনুমতি ছাড়া নাম ও ছবি ব্যবহার করায় চীনের তিনটি কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছিলেন আর্জেন্টিনার তৎকালীন কোচ দিয়েগো ম্যারাডোনা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্সের কারণে পয়েন্ট হারাল পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। আর এতে করে আবারও ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেল বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়ার কাছে ৬-১ গোলে উড়ে গেল পুঁচকে তাহিতি। বড় ব্যবধানে হেরেও বিজয়ের হাসি হাসছে ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বর দলটি।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করছে শ্রীলঙ্কা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলমান ডিওয়াইটিএম রাজা ডঃ সাজরিন শাহ আমন্ত্রণমূলক মাস্টারস দাবার পাঁচ খেলায় আড়াই পয়েন্ট নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ।
একদল ক্রিকেটার নিয়ে মাঠের ভেতর দিয়ে ড্রেসিংরুমের প্রবেশ করলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন কয়েকজন সিনিয়র ক্রিকেটার।
টানা দুই জয়ে গ্রুপ বি থেকে গ্রামীনফোন সুপার কাপের শেষ চার নিশ্চিত করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার তারা ১-০ গোলে হারিয়েছে শেখ জামালকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বড় কর্তাদের বেশিরভাগ আসেন ঢাকার ক্লাব থেকে। বোর্ডের চেয়ে ক্লাবের প্রতি তাদের দরদ বেশি থাকা অস্বাভাবিক কিছু না।
লিগ নিয়ে একটা অনিশ্চয়তা ছিল সেই মার্চ থেকে। সেটা দূর হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের আন্তরিক প্রচেষ্টায়। ক্রিকেট, ক্রিকেটার এবং ক্লাবের স্বার্থে কিছু ছাড় দিয়ে নতুন নিয়মে দল বদলের উদ্যোগ নেয় বিসিবি।
হাকিমপুর উপজেলার বাংলাহিলিতে আব্দুল মজিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সর্বশেষ প্রকাশিত এটিপি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। পয়েন্ট ব্যবধানে বেশ পিছিয়ে দ্বিতীয় স্থানে আছেন এন্ডি মারে।