সোলার ইরিগেশন প্রকল্প ও মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটি প্রকল্প নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড’র (বিসিসিআরএফ) গর্ভনিং কাউন্সিল।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জি আর ইনস্টিটউশন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে নতুন ভবন নির্মাণের অজুহাতে ৫৪টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগ এবং অ্যামিনেন্সের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘গ্লোবাল মিট অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট- ২০১৩’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে।
উষ্ণায়নের থাবায় আমাদের নীলাভ সবুজ গ্রহটি ভয়ানক বিপদের মুখোমুখি। আর মানুষকে এর ভয়াবহতা সম্পর্কে জানানো ও সচেতনতার বার্তা পোঁছে দিতে মোটরবাইক নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন এক বাংলাদেশি দম্পতি।
জেল জরিমানার বিধান রেখে জীববৈচিত্র্য আইন করছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ জীব বৈচিত্র আইন-২০১৩ নামের একটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
দুর্লভ ও বিপন্ন হয়ে পড়া দেশি-বিদেশি ২৪ জাতের ৭০০ বাঁশের চারা রোপণের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো দেশের প্রথম জাতীয় বাঁশ উদ্যান (ন্যাশনাল ব্যাম্বু পার্ক)।
শোভাযাত্রা,আলোচনা সভাসহ নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (ইফেসকু)।
দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণ ও পোনা উৎপাদনের লক্ষ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগে মৎস্য হ্যাচারি ও গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের সার্জারি বিভাগে রয়েছে হাজার হাজার চামচিকা। ‘কিচ কিচ’ শব্দে অতিষ্ঠ রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনরা।
রাজশাহীর গোদাগাড়ী থেকে উদ্ধার হওয়া ঘড়িয়াল ছানাটি চিড়িয়াখানা বা অন্য কোথাও সংরক্ষণ সম্ভব না হওয়ায় আবার পদ্মা নদীতেই অবমুক্ত করা হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে লেক ও ঝোপ-জঙ্গল। এই ঝোপ ও জঙ্গলে রয়েছে অসংখ্য বন্যপ্রাণী। এদের মধ্যে অন্যতম একটি প্রাণী শিয়াল।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে একদিন বয়সের কালো রঙের মেছো বাঘের দু’টি শাবক উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার সকালে মধুডাঙ্গী গোপালপুর গ্রামের বোরো ধান ক্ষেত থেকে ওই শাবক দুটি আটক করে স্থানীয়রা। খবর পেয়ে বিকেলে বাঘের শাবক দুটি উদ্ধার করে বনবিভাগ।
শত বর্ণে ও বৈচিত্র্যে বিশ্বব্যাপী সর্বাধিক আর্কষণীয় একটি ফুলের নাম অর্কিড। এরা উদ্ভিদ জগতের তিনটি বড় পরিবারের অন্যতম অর্কিডেসি পরিবারের সদস্য।
নির্বিচারে ঝোপঝাড় পরিষ্কারের কারণে আর সব প্রাণী ও পতঙ্গের মতো অস্তিত্ব সংকটে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের প্রজাপতিকূলও।
অপরিকল্পিতভাবে ঝোপঝাড় পরিষ্কার ও বৃক্ষ নিধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুঁইসাপ বিপন্ন হওয়ার পথে।
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে দুইটি বাঘডাসা পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী।
সুন্দরবন রক্ষা করতে বন বিভাগের কর্মীদের আরও বেশি আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বন বিভাগের উপ-প্রধান বন সংরক্ষক হারাধন বণিক।
অতিথি পাখিদের ইংরেজীতে বলা হয় migratory-- যার বাংলা অর্থ পরিযায়ী পাখি। বিভিন্ন মৌসুমে বৈরি আবহাওয়া, প্রজনন অথবা খাবারের সন্ধানে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গিয়ে সাময়িকভাবে এরা বসবাস করে, তাই এদের পরিযায়ী পাখি বলা হয়।
পরাগায়ন একটি মৌলিক প্রক্রিয়া যার মাধ্যমে পরাগধানী থেকে রেণু কীটপতঙ্গের মাধ্যমে স্থানান্তরিত হয়ে ফুল কিংবা ফসল উৎপাদনে মুখ্য ভূমিকা রাখে।
সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েল বেঙ্গল টাইগার সম্পর্কে সঠিক তথ্য পেতে বাঘ শুমারি পরিচালনার জন্য শনিবার থেকে শুরু হয়েছে তিনদিনের পাইলট প্রকল্প ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রম।
ফের দেখা মিলল ১১৬ বছর বাদে! পরিচয় নিশ্চিত হতে কেটেছে আরও বছর দুয়েক। এই প্রথম ক্যামেরায় ধরা দিল অজ্ঞাতপ্রায় ও বিস্মৃতপ্রায় উড়ন্ত গিরগিটি ‘নরভিল্স ফ্লাইং লিজার্ড’ বা ‘ড্রাকো নরভিলি’।
রাজধানীর টঙ্গী বাজারের পাখির হাটে র্যাব অভিযান চালিয়ে অবৈধভাবে বন্য পাখি বিক্রির অভিযোগে ১২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে।
গাজীপুরের টঙ্গী বাজার পাখির হাটে অভিযান চালিয়ে ১২ জন ক্রেতা-বিক্রেতাকে আটক করেছে র্যাব।
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপারে উত্তর-পশ্চিম দিকে একসময় তাকালে চোখে পড়তো একটি নির্জন চর। সেখানে দেখা মেলতো বড় বড় শকুনের।