নিজের গর্ভে ধারণ করা দুই পুত্রকে কেটে রান্না করে খাওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এক থাই মা। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, হ্যালুসিনেশনের শিকার ওই নারী শূকর ছানা মনে করে তার পুত্রদের কেটে রান্না করে খেয়ে ফেলেন।
দরজায় দরজায় ফেরি করে শিশু বিক্রি করতে চাওয়ার অভিযোগে এখন এক ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্রের পুলিস । নর্থ ফ্লোরিডার একটি মোটেলের কক্ষে কক্ষে ঘুরে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা শিশুটিকে খাদ্যের বিনিময়ে বিক্রির চেষ্টা করছিলো বলে পুলিস জানিয়েছে।
তাদের দেখে চোর-ডাকাত পালায়। দুষ্টু লোকেরা ভদ্র সাজে। কিন্তু জনগণের সেবক, আইন-শৃঙ্খলার রক্ষক ইউনিফর্মধারী সেই বাহিনীর প্রশিক্ষিত সদস্যরাই যখন শুরু করেন নিজেদের মধ্যে মারামারি, এমনকি কামড়াকামড়ি— তাতে বিস্মিত হন অনেকেই।
‘ও কেনো এতো সুন্দরী হলো?’ বাংলা গানের জীবন্ত কিংবদন্তী শিল্পী মান্না দে’র জনপ্রিয় রোমান্টিক গান এটি। গানের কথায় আসলে প্রেমিকের প্রশ্ন নয়, প্রকাশ পেয়েছে মুগ্ধতা।
সুশৃঙ্খল আচরণের মাধ্যমে কারাবাসের মেয়াদ হ্রাসের সুযোগ দেশে দেশে থাকলেও এবার এইক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ করলো ব্রাজিলের একটি জেলা কারাগার।
রোগমুক্তির জন্য ১১টি বিষধর সাপের বাচ্চা লালন পালন শুরু করেছেন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের আতিয়ার গাজীর মেয়ে পারুল বেগম (২৫)। এ সাপ পালনের দাওয়াই স্বপ্নে পেয়েছেন- এমনই দাবি তার। এ নিয়ে গ্রামে রীতিমতো হৈচৈ পড়ে গেছে।
মাগলি নামের একটি ব্রিটিশ কুকুর বিশ্বের সবচেয়ে ‘কুৎসিত দর্শন কুকুর’ হওয়ার গৌরব (!) লাভ করেছে। যুক্তরাজ্যের পিটারবোরো থেকে আসা চীনা বংশোদ্ভূত কুকুরটি অপর ২৫ প্রতিযোগীকে পেছনে ফেলে এ পুরস্কার জিতে নেয়।
গ্যালারিতে চিল্লিয়ে গলা ফাটানো, উত্তেজনার বশে পিটিয়ে ড্রাম ফাটানো বা লাফাতে লাফাতে আচমকা হুমড়ি খেয়ে কারো গায়ে পড়ে ঝগড়া বাঁধানো- ফুটবল পাগলদের এমন ঘটনা বিরল নয়।
জার্মানির হ্যামেলিন শহরে সম্প্রতি বেড়ে গেছে ইঁদুরের উৎপাত। অতিষ্ঠ শহরবাসী খুঁজছে মুক্তির পথ। তবে কি হ্যামেলিনে নতুন একজন বাঁশিওয়ালাকে দরকার, যে কিনা তার জাদুর বাঁশি বাজিয়ে শহরের সব ইঁদুর নিয়ে গিয়ে ওয়েজার নদীতে ফেলবে।
দীর্ঘ আশি বছর পর মনে পড়ল লাইব্রেরি থেকে বই এনে আর ফেরত দেওয়া হয়নি। আয়ারল্যান্ডের নাভান গ্রন্থাগারের এক পাঠক চলতি সপ্তাতেই ডাক যোগে বইটি ফেরত পাঠিয়েছে। এতোদিন পর বই ফেরত পেয়ে কর্মকর্তারা একই সঙ্গে অবাক ও উৎফুল্ল।
চোর-ডাকাতের উপদ্রব থেকে বাঁচতে অনেকে কুকুর পোষে। অত্যন্ত প্রভুভক্ত বলে এ প্রাণীটি অনেকের প্রিয় পোষা প্রাণী। কিন্তু বাঘ ভল্লুকের মতো হিংস্র প্রাণীকে কেউ যদি পোষে বা পাহারাদার নিয়োগ করে তাহলে কেমন হয়? গা শিউরে ওঠার মতো ঘটনা নিশ্চয়!
আর পাঁচটা লাউগাছের মতোই সাধারণ একটি লাউগাছ। তবে অস্বাভাবিক বিষয় হচ্ছে, এ গাছের একটি বোঁটাতেই ধরেছে ৩৮টি লাউ!
ভাঙা চীনেমাটির তৈজসপত্র দিয়ে একটি ব্রান্ড নিউ রেঞ্জ রোভার গাড়িকে বিদঘূটে কায়দায় আবৃত করে দুনিয়ার তাবত মোটরপ্রেমির আক্কেল গুড়ুম করে দিয়েছেন চীনা নাগরিক ঝাং লিয়ানঝি।
মুম্বাইয়ের আর্থার রোড জেলখানায় বন্দি মৃত্যুণ্ডপ্রাপ্ত পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসাবের সেবায় ব্যবহার হচ্ছে কারাগারের পুলিশ ও কমান্ডোদের খাবার তৈরির জন্য নির্ধারিত রন্ধনশালা।
চীনের পূর্বাঞ্চলীয় শহর ডংইয়াং –এর এক বিকেল। স্থানীয় স্কুলগুলোর সামনে বাচ্চাদের নিতে আসা অভিভাবকদের মাঝে শুরু হয়ে গেছে নিজের শিশুটিকে নিয়ে ঘরে ফেরার ব্যগ্রতা। তবে এই সময়টা ডংইয়াং শহরটা যে প্রদেশে অবস্থিত, সেই উপকূলবর্তী ঝেজিয়াং প্রদেশে শত শত সেদ্ধডিম বিক্রেতার ব্যস্ততা শুরুর লগ্নও বটে।
সুপারহিরো ব্যাটম্যানকে এতদিন কমিকের পাতায় দেখা গেলেও এবার সত্যি সত্যি তিনি নেমেছেন ব্রাজিলের রাস্তায় অপরাধীদের ঘুম হারাম করতে।
পৃথিবীতে মানুষের নানান রকম অদ্ভুত খেয়াল থাকে। আর তা যদি হয় গিনেজ বুকে নাম লেখানো তাহলে তো আদাজল খেয়ে নামতেই হবে।
১২০ কোটি অধিবাসীর ভারতে অর্ধেক মানুষই খোলা আকাশের নীচে মলত্যাগ করে। সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা যায়, ভারতের মোট বসতবাড়ির অর্ধেকেই কোনো শৌচাগার নেই।
সব চাকরিতেই রয়েছে সাপ্তাহিক ছুটি। কোথাও একদিন, আর কোথাও দু’দিন। কিন্তু গৃহকর্মীদের বেলায় সেটা মানা হয় না। সিঙ্গাপুর সরকার সেইসব শ্রমিকদের সপ্তাহে একদিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রাকৃতিক নিয়মেই প্রাণিদেহে অবলীলায় ঘটে যায় বিচিত্র ধরনের অনেক ঘটনা। এসব ঘটনা দেখে কখনো কখনো চক্ষু ছানাবড়া হয়ে যায় মানুষের।
নাম রোবট বা যন্ত্রমানব হলেও তারা মূলত মানুষের বন্ধু হিসেবেই বেশি পরিচিত। সূক্ষ্ম ও জটিল অস্ত্রোপচার ও বিভিন্ন শিল্পকারখানায় স্পর্শকাতর পণ্য উৎপাদনসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবট কাজ করছে অনেকদিন ধরেই।
দুই-একশ’ বছর নয়, ৩০ হাজার বছর আগের কাঁঠবেড়ালির দ্বারা সংরক্ষিত কোনো বীজ থেকে চারা উৎপাদন সম্ভব হয়েছে! শুধূ চারা বললে কম বলা হবে, উৎপন্ন করা সম্ভব হয়েছে সুদৃশ্য ফুলের গাছ!
কথায় আছে- বিয়ে হচ্ছে ‘দিল্লিকা লাড্ডু’। এটি যে খাবে সে-ও পস্তাবে। আর এটি যে না খাবে সে নির্ঘাৎ পস্তাবে। অন্যদিকে বিয়ে বিশেষজ্ঞদের মতে- ‘বিয়ে’ নাকি পৃথিবীর সবচেয়ে দুঃসাহসিক কাজের মধ্যে একটি। অনেকের মতে আবার এটি হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় আরোহনের চেয়েও কঠিন কাজ।
মোরগ-মুরগিদের মধ্যে শুধুমাত্র ডিম পাড়ার কাজটি করবে মুরগিরা, সৃষ্টির শুরু থেকে এমনটিই হয়ে আসছে। পৃথিবীর কোনও দেশের মোরগমুরগিই এ নিয়মের বাইরে নয়! কিন্তু এবার এই প্রাকৃতিক নিয়ম ভেঙ্গে মুরগির পরিবর্তে ডিম পেড়েছে একটি মোরগ!