সংবাদ সম্মেলনে ব্রিফিং করছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। মঙ্গলবার বিকেল ৪টার পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
মাদারীপুর সদর থানা পুলিশ জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি ও সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আব্দুল বাশারকে মঙ্গলবার দুপুরে আটক করেছে।
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে টানা তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।
অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগ দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। একইসঙ্গে সভা সমাবেশের ওপর অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে।
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। মঙ্গলবার দুপুর পৌনে ১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেলোয়ার হোসেনকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বগুড়া শহরের শেরপুর রোডে ঝটিকা মিছিল ও পথসভা করেছে ইসলামী ছাত্রশিবির।
এক মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করে সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রাজধানীর নিউমার্কেট ও মহাখালী এলাকায় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে প্রেসক্লাব এলাকা থেকে শিবির কর্মী সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী মহানগরীর অলোকার মোড়ে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
বিএনপিকে সংলাপের চিঠি পাঠানোর কথা বলে কেন পাঠানো হয়নি সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের মধ্যে সবচেয়ে ব্যস্ত এখন তিনিই। প্রায় প্রতিদিনই রাজনীতিক, ব্যবসায়ী, বর্তমান ও সাবেক কূটনীতিক বা বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করছেন এই চৌকস কূটনীতিক।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংঘ (জাসাস)- এর আয়োজনে দোয়া-মাহফিল শুরু হওয়ার আগেই পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।
বিএনপির জন্য কাজ করতে আগ্রহী দলটির বহিষ্কৃত ও নিষ্ক্রিয় নেতারা। দলের ডাক পেলেই সক্রিয় হবেন তারা।
৫মে দিবাগত রাতে শাপলা চত্বরে হেফাজত সমাবেশে র্যাব-পুলিশের অ্যাকশনের প্রতি ইঙ্গিত করে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারের কাছে প্রশ্ন রেখেছেন, ‘রাতের অন্ধকারে বাতি নিভিয়ে সমাবেশে আক্রমণ, মানুষ হত্যা, এ কোন গণতন্ত্র?
বিএনপি চেয়ারপারসন ও ১৮দলীয় জোটনেত্রী খালেদা জিয়ার সঙ্গে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ইউএসএইডের কান্ট্রি ডিরেক্টর ইশরাত জাহান এবং আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচেম) সাবেক সভাপতি ফরেস্ট কুকসন বৈঠক করেছেন।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা একান্তে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
লন্ডনের নিউহামের পাম ট্রি রেস্টুরেন্টে অসমাপ্ত সভা শেষ করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান|
দুই গ্রুপের কর্মীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনায় লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের একটি সভা পণ্ড হয়ে গেছে।
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে বিএনপি সরাসরি অংশ গ্রহণ না করলেও জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ব্যানারে প্রার্থী দিয়েছেন তারা।
সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছে সিলেট আওয়ামী লীগ।
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্যে আবারো ‘বেকায়দায়’ পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি‘র ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান বলেছেন, ‘গভর্নমেন্ট এখন ডিপারচার লাউঞ্জে। যে যেমন খুশি এ সরকারকে দিয়ে চুক্তি করে নিচ্ছে। সব মিলিয়ে আমরা কোন দিকে যাচ্ছি জানি না।
লাখো নেতাকর্মী, সমর্থক থাকা সত্ত্বেও আদতে একা ও অসহায় হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নানা ঝড়-ঝাপ্টা সইতে হচ্ছে তাকে। চলমান সংকুল পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।