বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। এদেশে বৈধ-অবৈধ মিলে ২২ লাখ বাংলাদেশি কাজ করছেন। এখানে প্রতিদিনই বাংলাদেশি নাগরিকদের কেউ না কেউ অবৈধ হচ্ছেন। কেউ অবৈধ হচ্ছেন নিজের জন্য, কেউ দূতাবাসের জন্য, কেউ কোম্পানির বসদের জন্য।
কানাডার টরেন্টো থেকে প্রতারণা করে ২ কোটি ডলার হাতিয়ে নেওয়া মনজুর মোর্শেদ খান আজাদকে নিয়ে প্রতিদিনই তার নিজ জেলা মাগুরায় মিলছে নতুন নতুন তথ্য।
কানাডায় অ্যাপার্টমেন্ট ব্যবসার নামে ২কোটি ডলার হাতিয়ে বাংলাদেশে পালিয়ে আসা মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের মনজুর মোর্শেদ খান আজাদকে নিয়ে বাংলানিউজ ও বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশের পর মাগুরায় তাকে নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মাগুরা জেলার শ্রীপুর উপাজেলার তারাউজিয়াল গ্রামেও রহস্যপুরুষ কানাডায় অ্যাপার্টমেন্ট ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে ২ কোটি ডলার হাতিয়ে নেওয়া আলোচিত বাংলাদেশি ব্যবসায়ী মনজুর মোরশেদ খান। তার বিরুদ্ধে এলাকায়ও রয়েছে অর্থ আত্মসাতের অভিযোগ।
বিয়ে মানে আনন্দের খবর। কিন্তু যদি সেটা কখনো ইচ্ছার বিরুদ্ধে হয়ে থাকে, তখন তা যে কী বিড়ম্বনার! সেটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন বরগুনা সদর উপজেলার সরোয়ার হোসেন (২৭)!
জর্দানের একটি পোশাক কারখানায় বাংলাদেশের এক নারী কর্মীকে ধর্ষণের ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের বাজারে জর্দানের তৈরি পোশাক রপ্তানি বন্ধের উপক্রম হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠান ‘ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস’ থেকে যুক্তরাষ্ট্রের কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান গত মাস থেকে পণ্য কেনা বন্ধ রেখেছে।
ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরে বাংলাদেশের পক্ষ থেকে দুই সমন্বয়কারীর একজন হলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। মনমোহন সিংয়ের সফরে ট্রানজিট ও তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে গত কয়েকমাস ধরেই সরব ছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরে বহুল আলোচিত তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তি হচ্ছে না বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ব্যাপারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সুপরিচিত পত্রিকা ‘ফোর্বস’ বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ নারীর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুসারে এক নম্বর স্থান পেয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। পাঠক, তাঁর নামটি কিন্তু ঠিক মার্কেল নয়। আবার মেরকেলও নয়।
আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে অন্যতম লিবিয়া। একদিকে যেমন অর্থনৈতিক সমৃদ্ধি, অন্যদিকে সাংস্কৃতিগত প্রাচুর্যতায় ভরপুর দেশটি। দীর্ঘদিন ধরেই দেশটির শাসক হিসেবে অধিষ্ঠিত ছিলেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। দীর্ঘ ৪১ বছর সামজতান্ত্রিক কাঠামোর ভেতর দিয়ে দেশ শাসন করেছেন তিনি।
বিএনপি ও জামাতে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা এবার ঈদ করছেন গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারাবন্দিদের জন্যে ঈদের নামাজের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া তাদের জন্য সকালে পায়েস-মুড়ি, দুপুরে সাদা ভাত, আলুর দম ও মাছ এবং রাতে পোলাও-মাংস, মিষ্টি ও পান সুপারি দেওয়া হয়।
রাজধানী ঢাকার ১৮ হাজার ভিক্ষুককে ঋণ দিয়ে তাদের পুনর্বাসনের কাজ করেছে গ্রামীণ ব্যাংক। এর ৮০ শতাংশ ভিক্ষুক এরইমধ্যে ভিক্ষা ছেড়ে দিয়েছে এবং তাদের ঋণের অর্থও ফেরত দিতে শুরু করেছে। এ কথা বলেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং সদ্য এর দায়িত্বচ্যুত ড. মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে তীব্র লোকবল সংকট বিরাজ করছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধার অভাব। তাই মেধাবী কর্মকর্তারা উচ্চ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বেসরকারি ব্যাংকে চলে যাচ্ছেন।
অনলাইন জুড়ে এখন খালি আবুল সাহিত্য! আবুলকে নিয়ে লেখা হচ্ছে ব্যঙ্গ কবিতা, ছড়া, ব্লগ সহ আরও কত কি! এসব কিন্তু সখেদে--- রাগে-দু:খে। কারণ এমন আবুল কিসিমের মন্ত্রীর ক্ষমতায়নের জন্য গত ইলেকশনে মানুষ আঁচল ভরে আওয়ামী লীগকে ভোট দেয়নি।
স্থায়ী কর্মকর্তার অভাবে প্রেষণে আনা জনবল দিয়ে চলছে সংসদ সচিবালয়। বর্তমানে এ সচিবালয়ে ১১৭টি প্রথম শ্রেণীর পদের মধ্যে স্থায়ী কর্মকর্তা আছেন মাত্র ৫২ জন। তাই প্রশাসনসহ বিভিন্ন ক্যাডার থেকে প্রেষণে লোক এনে বাকি পদগুলোতে কাজ চালানো হচ্ছে। এ অবস্থায় সার্বভৌম এই প্রতিষ্ঠান হয়ে পড়েছে নির্বাহী বিভাগের উপর চরমভাবে নির্ভরশীল।
কর্মজীবনে সিএম কয়েস সামি এর আগে এবি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও ওরিয়েন্টাল ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের একই দায়িত্ব পেয়েছেন। প্রবাসীদের সেবা দেওয়ার লক্ষ্যে মাত্র কয়েক মাস হলো ব্যাংকটি প্রতিষ্ঠা করেছে বর্তমান সরকার।
অ্যাডভোকেট আশিফা আশরাফি পাপিয়া এমপি, তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক রাজনের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে বাকবিতণ্ডায় জড়িয়ে অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ ঘটিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ালে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির।
আফগানিস্তানে তালেবানি প্রশিক্ষণ নিয়ে যেসব জঙ্গি বাংলাদেশে এসেছিল তাদের তালিকা যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। এদেরকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যেতে চেয়েছিল তারা। আর এ ব্যাপারে বাংলাদেশ সরকারের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ছিল।
শিক্ষার্থীদের চাহিদা এবং অধিকারই ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ । এ অভিমত সংগঠনটির নবনির্বাচিত দুই শীর্ষ নেতার। এদের একজন বদিউজ্জামান সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি।
মিরসরাই ট্রাজেডির খলনায়ক চালকের আসনে বসা হেলপার মফিজ উদ্দিনের ছবির সন্ধান শেষ পর্যন্ত মিলেছে। বাংলানিউজ প্রতিনিধির নিরলস অনুসন্ধানে ছবিটি সনাক্ত করা সম্ভব হয়েছে।
‘চল সাথি চল/পাইতাল পাইতাল/একনাম্বার বাগানে পাতা তোলা কাম...’ বাৎসরিক উৎসব বা পার্বণে এমন কথার গানের সাথে চা-শ্রমিকদের নৃত্য করতে দেখা গেলেও আসলে বাস্তবতা ঠিক তার উল্টো।
গৃহস্থালি বর্জ্যে মারাত্মক হুমকির মুখে পড়েছে দেশের পানিসম্পদ। সঠিক গুণ ও যথাযথ বৈশিষ্ট্য হারিয়ে দিন দিন পরিবেশ দূষণকারী ও পানের অযোগ্য হয়ে উঠছে পানি।
বাংলাদেশে বয়স ১৮ হওয়ার আগেই যৌন অভিজ্ঞতা হচ্ছে ৫০ শতাংশ শহুরে তরুণের। এছাড়া প্রায় ৮০ শতাংশ তরুণ পরোক্ষভাবে প্ররোচিত হয়ে যৌন কর্মে লিপ্ত হচ্ছেন। এদের এক-তৃতীয়াংশ আবার লিপ্ত হচ্ছেন দলগত যৌনকর্মে। অধিকাংশ ক্ষেত্রেই তাদের যৌনসঙ্গী হচ্ছেন পেশাদার যৌনকর্মী।