জামায়াতের জ্বালাও-পোড়াও হরতালে দেয়া আগুনে পুড়ে হাসপাতালে কাতরাচ্ছেন ব্যাটারি চালিত অটো-রিক্সা টমটম চালক মো. মুছা। আট ভাই-বোনের মধ্যে তিনিইসবার বড়। স্বপ্ন ভাই-বোনকে লেখাপড়া শিখিয়ে সংসারের অভাব দূর করা।
সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দেশের সকল আদালতে সরকারের প্রতিনিধিত্ব করেন অ্যাটর্নি জেনারেল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দীর্ঘদিন ধরে সাংবিধানিক এ পদে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মাহবুবে আলম।
আগামী ২৭ মার্চ খাদ্য অধিদপ্তরের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং কমিটির (এফপিএমসি)সভায় বোরো ধানের মূল্য নির্ধারণ করা হবে। সভায় বোরো ধানের মূল্য নির্ধারণ, বোরো সংগ্রহের পরিমাণ ও কোন সময় পর্যন্ত এই ধান সংগ্রহ করা হবে সেই তারিখও ঠিক করা হবে বলে খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়।
আগামী ১০ বছরের মধ্যেই অনলাইন মার্কেটিংকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সবাই বাধ্য হবে বলে মনে করেন মার্কেটিং এবং ব্র্যান্ড প্রফেশনাল আসিফ ইকবাল।
আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) দুর্নীতি অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
গভীর রাত। গভীর ঘুমে মানুষ। দূরপাল্লার বাসে যারা যাত্রী তারাও থাকেন ঘুমে। ট্রেনের শত শত যাত্রী তখন ঘুমে আচ্ছন্ন। কেউ হয়ত হেলে পড়ছেন পাশের জনের ওপর। কেউ ধাক্কা খেয়ে চোখ খুলে আবার ঢলে পড়ছেন। ঝক ঝকা ঝক শব্দে রাতের নিস্তব্ধতা পেরিয়ে ট্রেন চলছে তো চলছেই।
: সংলাপের বিপরীত পথে হাঁটছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তার সাম্প্রতিক বক্তব্য বিশ্লেষণে দেখা গেছে, সংলাপে শান্তি নয়, সহিংসতায় মুক্তি খুঁজছেন বিএনপি প্রধান।
গ্রেফতার, নিহত ও আহতের পরিসংখ্যানে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। এসব বিষয়ে দলটির দেওয়া রিপোর্টের সঙ্গে বাংলানিউজের মাঠ পর্যায়ে থেকে আসা তথ্যের ব্যাপক গড়মিল পাওয়া গেছে।
‘ওলামা-মাশায়েখ জনতা, গড়ে তোলো একতা’ স্লোগানে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অহিংস আন্দোলনে মাঠে নামছেন দেশের আলেম সমাজ।
যে কোনো মূল্যে ফের ক্ষমতার স্বাদ পেতে চান হুসেইন মুহম্মদ এরশাদ। এ জন্য যা প্রয়োজন সব করতে প্রস্তুত আছেন তিনি।
‘জ্ঞান-বিজ্ঞান-গবেষণার প্রতি যে দরদ, ঠিক একই দরদ ছিল অসহায় মানুষের প্রতি। মাতৃভূমির প্রতিও অসীম ভালবাসা ছিল তাঁর। উন্নত জীবনের হাতছানি উপেক্ষা করে ছুটে এসেছিলেন দেশে। মানুষের প্রতি ছিল তার আস্থা। এরকম একজন শুদ্ধ মানুষের শূন্যতা অপূরণীয়।’
জামায়াত-শিবিরের বর্তমান দুর্বৃত্তায়নের জন্য প্রধান দুই দলকেই দায়ী করলেন দেশের বিশিষ্টজনেরা। তারা বলেছেন, নিজেদের স্বার্থে সাম্প্রাদায়িক শক্তি জামায়াতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এ বছরের মানব উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৪৬তম। ১৮৭ দেশের মধ্যে বাংলাদেশ ১৪৬তম অবস্থানে থাকলেও লিঙ্গ সমতার বিচারে বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে।
যুদ্ধাপরাধীদের বিচার বানচালে আন্তর্জাতিক সংযোগে মরিয়া জামায়াত-শিবির। আমেরিকার হোয়াইট হাউসের সঙ্গে সংযোগ স্থাপন এখন তাদের প্রধান লক্ষ্য।
মিছিল, মিটিং, সমাবেশ, গণজমায়েত, হরতাল হলেই ককটেল বিস্ফোরণ এখন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
পোশাকশিল্প এখন এক ক্রান্তিকাল পার করছে। একের পর এক হরতালে এই খাতটি দারুণ সংকটে পড়েছে। গত কয়েকদিনের হরতালে পোশাকশিল্প খাতে স্টক লট হয়েছে ২ হাজার কোটি টাকা।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত বাঙালি। একইসঙ্গে শান্তিপ্রিয় বাংলাদেশিরা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী জামায়াত-শিবিরের ধর্মের নামে রাজনীতি বন্ধের দাবিও তুলছে।
বিশিষ্ট রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপদেষ্টাপরিষদের সদস্য আব্দুল জলিল এমপি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা....রাজিউন)।
দ্ধাপরাধী ও জামায়াত-শিবির রাজাকারের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ৪২তম বার্ষিকীর প্রাক্কালে বাংলানিউজকে একথাই বলেছেন আওয়ামী লীগ নেতারা।
কয়েকজন তরুণের হাত ধরে শাহবাগে যে আন্দোলনের সূচনা, এক মাসের মাথায় তা দেশের পাড়া-মহল্লা ছাড়িয়ে সব ভেদাভেদ ভুলে বিশ্বব্যাপী বাঙালিদের মনে স্থান করে নিয়েছে।
জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতালে সারাদেশে সহিংসতার খবরসহ মঙ্গলবার বিএনপির আরেকটি হরতাল থাকার পরও সফররত ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নানা কর্মসূচি দেশের বেশিরভাগ প্রিন্ট মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে।
যতোটা গর্জাচ্ছে ততোটা শক্তিশালী নয় জামায়াত। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মূর্তিমান বিভীষিকা হিসেবে আবির্ভূত হওয়া ধর্মাশ্রয়ী এ দলটি মূলত নজিরবিহীন সহিংসতা ছড়িয়েই নিজেদের টিকিয়ে রাখতে চাইছে। আর এ
‘মা, মাগো, মশার কামড়ে ঘুমাতে পারছি না। বাতাস আসছে, ঠাণ্ডা লাগছে। দরজা দিয়ে দাও।’ ‘মা রে, আল্লাহ আল্লাহ কর’।
একাত্তরের আগে ছিলেন মুদি দোকানদার ও তাবিজ বিক্রেতা। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে হয়ে গেলেন প্রথমে শান্তি কমিটির সদস্য ও পরে রাজাকার বাহিনীর কমান্ডার।