রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ধসে যাওয়া ভবনটিতে অবস্থিত ৫টি গার্মেন্টসের পরিচালকদের ব্যাংক হিসাবে মাত্র ৪ কোটি ১২ লাখ ৬৬ হাজার ৫৬৩ টাকার সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংক!
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সরকার অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।
অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়। রানা প্লাজা ট্রাজেডির জীবন্ত সাক্ষী। ভবন ধসের পর শত শত মৃতদেহের অস্থায়ী ঠাঁই হয়ে উঠেছিল এই বিদ্যালয়ের মাঠ।
তিন সপ্তাহ আগে রানা প্লাজার পোশাক কারখানায় ১১২৭ জনের নিহত হওয়ার ঘটনায় আমেরিকানরা ক্ষুব্ধ হওয়া শুরু করেছে, বিশ্বায়নের ইচ্ছাপত্র অনুযায়ী।
ব্রাজিলের পুলিশ গত বুধবার রাজধানী ব্রাসিলিয়া থেকে ৮০ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে। তাঁরা সবাই বেশি বেতনের চাকরি পাওয়ার আশ্বাসে (১৫০০ ডলার) দালালদের জনপ্রতি ১০ হাজার ডলার দিয়ে দেশটিতে গেছেন বলে পুলিশের দাবি। তবে এই ৮০ জনকে গ্রেপ্তার দেখানো হয়নি।
গভীর সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে। আর এ নিয়ে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। মহাসেনের গতিবিধি পর্যবেক্ষণ করে তা উপকূলে আঘাত হানার আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্টরা বলছেন, সতর্কতা সঙ্কেত জেনে প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ মিশন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন চষে বেড়াচ্ছেন ওসকার ফার্নান্দেজ তারানকো। জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব তিনি।
মিরপুর সাড়ে এগারোর সিটি ক্লাবের গেটের দারোয়ান আব্দুল করিম সোমবার বিকেলে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। খুঁজছেন ছেলে হোসেনকে। কোথাও পাওয়া যাচ্ছে না। রোববারের হেফাজতে ইসলামের কর্মসূচীতে যোগ দিতে এসেছিল ১৪ বছরের হোসেন।
হোটেল মিডওয়ের সামনে আস্ত এক ল্যাম্পপোস্টই উপড়ে আছে রাস্তায়। বিএনপির অফিস বরাবর রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ল্যাম্পপোস্টের সোলার সিস্টেম। পুলিশ ব্যারিকেড হিসেবে ব্যবহৃত কাঁটাতারের বেড়াগুলো দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে রাখা।
ডুব মেরেছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। টিভি টকশোতে আগের মতো আর দেখা যাচ্ছে না তাকে।
সাভারের রানা প্লাজা ধসের খলনায়ক স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানার নানা অজানা অধ্যায় বের হতে শুরু হয়েছে। এরই মধ্যে বাংলানিউজের অনুসন্ধানে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য।
রানা প্লাজা ধসে পড়ার আগেই বাংলাদেশের ১৯ বিলিয়ন (এক হাজার ৯০০ কোটি) ডলারের তৈরি পোশাকশিল্প চাপের মুখে পড়ে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রাজনৈতিক প্রতিপক্ষের মুখোমুখি অবস্থানের কারণে।
২০০৬ সালে সন্ত্রাসী টুন্ডা ইসমাইল ‘পুলিশ হেফাজতে’ কথিত ক্রসফায়ারে নিহত হন। ওই বছরই এ নিয়ে একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়।
হেফাজতে ইসলামের ১৩ দফা মানলে বাংলাদেশ ১৩শ বছর পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি হয়ে যাওয়া প্রলয়ঙ্করী টর্নেডোতে নিহতদের পরিবারের সাহায্যার্থে আবারও এগিয়ে এলো বাংলাদেশের শীর্ষস্থানীয় বাণিজ্য গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
ডনাই প্রু নেলী। বোমাং রাজপরিবারের সর্বশেষ (১৬তম) প্রতিনিধি ক্য সাইন প্রু চৌধুরীর (কেএস প্রু) কন্যা। সম্প্রতি ভাগ্য বিড়ম্বিত এই রাজকন্যার সঙ্গে কথা হয় বাংলানিউজের।
শিক্ষা, সংস্কৃতি বা অর্থনীতিতে আজো অনেকটা পিছিয়ে পাহাড়িরা। দেশের এই প্রান্তিক সম্প্রদায়ের শিশুরাই বঞ্চিত সবচেয়ে বেশি। তাদের মৌলিক যে শিক্ষার অধিকার সে দিক থেকেও যেন সমতলের শিশুদের চেয়ে শতমাইল পিছিয়ে তারা।
বাংলাদেশে সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগে চার ব্লগার গ্রেফতার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। তারা অবিলম্বে গ্রেফতার চার ব্লগারকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হকের সহকারী একান্ত সচিব (এপিএস) মাহমুদুর রহমান বাবু একসময় শিবিরের সক্রিয় কর্মী ছিলেন।
রাজধানীর খিলবাড়িটেক এলাকায় ওয়াসার পানি ব্যবহার করে মাছ চাষ করছেন তিন প্রভাবশালী। শত শত লোককে পানির কষ্ট দিয়ে পুকুর কেটে তাতে ওয়াসার পানি দিয়ে মাছ ছেড়েছেন তারা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীদের সার্বিক সুরক্ষা দিতে ‘সাক্ষী সুরক্ষা আইন’ করা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না সরকার। তবে বিভিন্ন জেলার সাক্ষীদের নিরাপত্তা দিতে জেলা ও পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশের রাজনৈতিক দলগুলো বহির্বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন ও বিভিন্ন বিষয়ে সমর্থন লাভে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। একইভাবে বেড়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক পর্যায়ের আগ্রহ।
স্বাধীনতা ও গণহত্যা দিবসকে স্মরণ করে রাজধানীর মানিক মিয়া এভিনউয়ে ৪২টি সেক্টরে ভাগ হয়ে পথ চিত্রাঙ্কন করছে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
‘‘অবিনাশী আগুনে পোড়ে হায়রে শোকার্ত স্বদেশ/ দুখিনী মায়ের অশ্রু জমা হয় নিভৃত পাঁজরে/ যে যাবে যুদ্ধে এখনি সে উঠুক উঠুক ঝলসে/ যে যাবে যুদ্ধে সবকিছু ভাঙুক ভাঙুক সে...।”