পুঁজিবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারি কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২২ মে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানিয়েছে।
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের সামগ্রিক পুর্নবাসনের জন্য ৭১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছে ইন্ডাস্ট্রি-অল বাংলাদেশ কাউন্সিল।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষের হাতে আটক ছয় ট্রান্সপোর্ট কর্মচারীকে ছেড়ে দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সিঅ্যান্ডএফ, ট্রান্সপোর্ট ইউনিয়ন, আমদানি-রফতানিকারক সমিতিসহ বন্দর ব্যবহারকারী কয়েকটি সংগঠনের নেতারা।
আসছে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদার মাত্র দুই শতাংশ সরবরাহ করতে পারবে টেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ প্রস্তুতি নিয়ে টিসিবি বাজার কতটা নিয়ন্ত্রণ করতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের ব্যাপক পতন প্রবণতায় লেনদেন চলছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করেছেন।
বিশ্বের বিভিন্ন শহরে দ্রুত মালপত্র সরবরাহের জন্য শীর্ষস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবিএল) মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর ফলে গ্রাহকদের পণ্য দ্রুত পৌঁছানো সম্ভব হবে।
আসছে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে বড় কোনো পরিবর্তন আনছে না সরকার। চলতি বছরের বাজেটের সঙ্গে সমন্বয় রেখে শুধু খাত ভিত্তিক কিছু ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো-কমানোর মধ্যে থাকছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বর্হিবিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
আসছে বাজেটে বড় ধরনের কোনো পরিবর্তন আনছে না সরকার। চলতি বছরের বাজেটের সঙ্গে সমন্বয় রেখে শুধু খাতভিত্তিক কিছু ক্ষেত্রে বরাদ্ধ বাড়ানোর বা কমানোর মধ্যে সীমাবদ্ধ থাকছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বেকার বিড়ি শ্রমিকদের কাজের ব্যবস্থা না করায় এ শিল্পে গত ১২ বছরে ২৭ লাখ শ্রমিক বেকার হয়েছেন। ২০০১-০২ অর্থবছরে যেখানে ফ্যাক্টরির সংখ্যা ছিল ২১৮টি, সেখানে ২০১২-১৩ অর্থবছরে তা মাত্র ৯১টি। কর আরোপে সিগারেটের তুলনায় এ খাতে বৈষম্য রয়েছে।
আগামী ৩১ আগস্টের মধ্যে সার্ভিস বই চালু না করা হলে গার্মেন্টস কারখানাগুলোতে সব ধরনের সুবিধা দেওয়া বন্ধ করে দেবে বিজিএমইএ।
চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও শ্রমিকদের মজুরী বৃদ্ধিসহ ২০ দফা দাবিতে দেশের ৩৫৮টি চা বাগানে ২১ মে থেকে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংগ্রাম পরিষদ।
বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় প্রাইম ব্যাংকের ২০ ঊর্দ্ধতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মানুষ নিজের প্রয়োজনে সবুজ অর্থনীতি বা পরিবেশবান্ধব অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে। তাই পরিবেশ রক্ষা করে অর্থনৈতিক পরিকল্পনা করতে হবে। আর এজন্য পরিবেশবান্ধব প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের ধর্মঘট শুরুর ছয় ঘণ্টা পর পরশুরাম পৌর মেয়রের আশ্বাসে ফেনীর ভারত-বাংলাদেশের বিলোনীয়া সীমান্তে বিলোনীয়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
জনপ্রিয় জুতার ব্র্যান্ড হাসপাপিসের বিরুদ্ধে পণ্যের নিম্নমান ও দায়িত্ব এড়ানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি পণ্যটির কয়েকজন ভোক্তা বাংলানিউজের কাছে তাদের অভিযোগের বিষয়টি তুলে ধরেছেন।
আসন্ন বাজেট (২০১৩-২০১৪) সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৭তম বৈঠক আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচক সামান্য বেড়ে লেনদেন শেষ হয়েছে।পাশাপাশি গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএমসি কামাল কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিগুলোর মুনাফা গত বছর একই সময়ের তুলনায় সামান্য বেড়েছে।
পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউসিবিএল ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিকখাতের প্রতিষ্ঠান বিডি ফিন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সঙ্কট যেন কাটছেই না বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত আল আরাফাহ ইসলামী ব্যাংকের। শীর্ষ ব্যক্তির দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি ব্যাংকটির কাঁধে যোগ হয়েছে বিপুল পরিমাণ প্রভিশন ঘাটতির বোঝা।