রাজধানীতে অবস্থিত সকল সরকারি বাংলোর তালিকা চেয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী হামলায় আহত থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তনু ফকির (৩৪) মারা গেছেন।
রাজশাহীতে সোমবার বিশ্ব মেট্রোলজি (পরিমাপ) দিবস পালিত হয়েছে। ‘প্রাত্যহিক জীবনের পূর্ণতার জন্য পরিমাপ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে মহানগরীর একটি রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট এমসি কলেজে ছাত্রলীগ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট আওয়ামী লীগ।
কক্সবাজার থেকে নগরীতে প্রবেশের সময় তৃতীয় কর্ণফুলী সেতুতে একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক কোকেনসহ দু’জনকে আটক করেছে ৠাব।
বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিকসহ দুইজনকে পিটিয়েছে সন্ত্রাসীরা। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যেসেন হলের ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
সরকার দেশে একদলীয় বাকশাল কায়েমের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম।
এক পশলা বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় খুলনা মহানগরী। নগরীর অধিকাংশ সড়কের ড্রেন বৃষ্টির পানিতে একাকার হয়ে পড়ে। নোংরা পানিতে একাকার হয়ে যায় রাস্তা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়া প্রতিরোধে তাদেরকে নাগরিকত্ব প্রদানে মায়ানমারের নেতৃত্বকে রাজি করানোর জন্য থাই সরকারের সহযোগিতা চেয়েছেন।
নৌ-পরিবহন সেক্টরে অবৈধ সংগঠনের অপতৎপরতা রোধ ও অর্থনৈতিক কর্মকান্ড নির্বিঘ্ন রাখতে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা হরা হবে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হচ্ছে, আরও করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলার শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশকে মারধোর ও লাঞ্ছিত করার প্রতিবাদে তার সমর্থকরা দেড় ঘণ্টা তাণ্ডবের পর রাত ৮টায় অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। প্রশাসনের সুষ্ঠু বিচারের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়।
কাঙ্খিত কলেজে ভর্তি হতে পারবে না সিলেট অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা। সর্বোচ্চ ফলাফল করেও সেরা কলেজগুলোতে তাদের ভর্তির আশা পূরণ হবে কি না এ নিয়ে রয়েছে তাদের মধ্যে অশ্চিয়তা।
প্রথম বর্ষ পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১৮ দিনের মাথায় ফলাফল ঘোষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেকর্ড করেছে সংস্কৃত বিভাগ। নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস আগে ফল প্রকাশ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামধা গাছতলা এলাকা থেকে সোমবার ৩০০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র্যাব-৯।
বরিশাল নগরীতে শিশু শ্যালককে নদীতে ফেলে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার রতনপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সাহাবুদ্দিন(২৮)ও অজ্ঞাতপরিচয় এক পথচারী।
চট্টগ্রাম আদালতে নেয়ার পথে নগরীর কোতয়ালী থানা পুলিশের হাত থেকে পালিয়ে গেছে আজাদ (২৮) নামে এক আসামী। আজাদ মোটর সাইকেল চুরির অভিযোগে ওই থানায় দায়ের হওয়া একটি চুরির মামলার আসামী।
কুমিল্লার চান্দিনায় বজ্রপাতে রুহুল মিয়া (৩৮) নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে। সোমবার বিকেল ৩টার দিকে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের পীহর গ্রামে এ ঘটনা ঘটে।রুহুল মিয়া পীহর গ্রামের সফিক মিয়ার ছেলে।
রাজধানীর হাতিরপুলে এক তরুণীকে ধর্ষণের পর তাকে হত্যা পরে ২৬ টুকরা করে লাশ গোপনের মামলার একমাত্র আসামি সাইদুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে চার্জ গঠন করেছে ট্রাইব্যুনাল। সোমবার ঢাকার তৃতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম রেজানুর রহমান এ চার্জ গঠন করেন।
ঘূর্ণিঝড় মহাসেনরে প্রভাবে ও গত দশদিনের অতি বৃষ্টির কারণে নোয়াখালীর ৪টি উপজেলায় কৃষকদের চাষকরা সয়াবিন ও চীনা বাদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অফিস এ ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করছে।
সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে রত্না খাতুন (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী জাহিদুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর এলাকায় ট্রাকচাপায় মামা-ভাগনি নিহত হয়েছেন।
‘ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড প্রদানে মনস্থির করেন।’ সোমবার কর্নেল তাহেরসহ অন্যদের গোপন বিচার, সাজা কার্যকর ও বিচার নিয়ে করা রিটের ওপর দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অভিমতে এ বিষয়টি উঠে আসে।