English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে, আহত ২৫


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের ওসমানী নগরের ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে গেছে। এতে ২৫ জন আহত হয়েছেন।এদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করেছে।

সিলেট ফায়ারসার্ভিসের উপ-পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গোয়ালাবাজারের সামনের একটি ব্রিজের পাশে খাদে পড়ে যায়। ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। এই তিনজনকে চাপা পড়া অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১২
এসএ/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান