English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

চট্টগ্রামে কলেজ ছাত্র মাসুদ খুন


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর আবাসিক এলাকায় ছুরিকাঘাতে মাসুদ চৌধুরী (২৫) নামে এক কলেজছাত্র খুন হয়েছে।  

মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে কোমল পানীয় পরিবেশক কোম্পানির মাইনউদ্দিন নামের এক কর্মচারী তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মাসুদ চৌধুরী হালিশহর আবাসিক এলাকার জে ব্লকে তার বন্ধু মো. জাফরউল্লার মালিকানাধীন এসবি স্টোর নামে একটি মুদি দোকানে বসেছিলেন। এসময় দোকান মালিক ছিলেন না।

এসময় প্রাণ পরিবেশক কোম্পানির কর্মচারী মইনউদ্দিন এসে মাসুদের কাছে এক হাজার সাতশ টাকা বকেয়া পাওনা দাবি করেন। মাসুদ দোকান মালিক বাইরে আছে বলে জানালে মইনউদ্দিন ক্ষুব্দ হন। তিনি দোকান মালিককে উদ্দেশ্য প্রতারক সহ বিভিন্ন উক্তি ব্যবহার করে গালাগাল করতে থাকেন।

মাসুদ এর প্রতিবাদ করলে মাইনউদ্দিন তার উপর চড়াও হন। এক পর্যায়ে মুদি দোকান থেকে একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মাসুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, মাসুদ চৌধুরী সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের জনৈক আনোয়ার চৌধুরীর ছেলে। তিনি নগরীর সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজের স্নাতক পর্যায়ের ছাত্র। হালিশহর বিডিআর মাঠ সংলগ্ন জনৈক শহরউল্লাহ চৌধুরীর বিল্ডিংয়ে ব্যাচেলর বাসা ভাড়া নিয়ে তিনি থাকতেন।

ওসি বাংলানিউজকে বলেন, নিহত মাসুদের পরিবারের আত্মীয়স্বজন বলতে কেউই এখানে নেই। স্থানীয় লোকজনের কাছে জানতে পেরেছি, তিনি মহসীন কলেজে পড়েন। তার গ্রামের বাড়িতে খবর পাঠানো হয়েছে। তারা আসলে মামলা দায়ের হবে।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘন্টা, আগস্ট ০৮, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান