English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

কপ-১৭: গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে আলোচনা চলছে


বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কপ-১৭: গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে আলোচনা চলছে

ডারবান থেকে: ডারবান জলবায়ু সম্মেলনে যে বিষয়গুলো নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভবনা রয়েছে তার মধ্যে একটি হল গ্রিন ক্লাইমেট ফান্ড। গ্রিন ফান্ড নিয়ে সম্মেলনে এখনো আলোচনা চলছে।

এই ফান্ডের জন্য গঠিত কমিটির কো-চেয়ার দক্ষিণ আফ্রিকার ফান্ড পরিচালনার ব্যপারে ব্যাখ্যা করে বলেন, ‌ডারবানে গ্রিন ফান্ডের যাত্রা শুরু করতে এই কমিটির রিপোর্ট একটি মধ্যবর্তী ব্যবস্থা হিসেবে কাজ করবে।

ইউরোপীয় ইউনিয়ন দ্রুত এই ফান্ডের বাস্তবায়ন চেয়ে বলেছে, খসরা পরিচালনা বিধি নিয়ে আরো আলোচনার প্রয়োজন আছে। এলডিসি দেশগুলোর পক্ষ থেকে জাম্বিয়া ফান্ডের খসরা পরিচালনা বিধিকে অর্থনৈতিকভাবে শক্ত হওয়ার সম্ভাবনা হিসেবে দেখছেন।  

জি ৭৭ গ্রুপের পক্ষে ফিলিপাইন জানায়, সমাধানের জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বীপদেশগুলোর পক্ষে বারবাডোজ গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে দেরী করা ঠিক হবে না বলে তাদের মতামত জানায়।

অন্যদিকে মিশর খসরার ব্যপারে আপত্তি জানিয়ে বলে এই বিধিতে অনেক গুরুত্বপূর্ণ উপাদান বাদ দেওয়া হয়েছে। তাই আলোচনার প্রয়োজন আছে।

আব্দুল্লাহ আল রেজ়ওয়ান নবীন
ইন্টারন্যাশনাল ক্লাইমেট চ্যাম্পিয়ন, ব্রিটিশ কাউন্সিল
বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট ফর ক্লাইমেট (বিওয়াইএমসি)
www.facebook.com/BDYOMOC

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১১

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান