English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

সাইফ হত্যাকারীদের বিচারের দাবি বেলজিয়াম প্রবাসীদের


মোঃ আলম হোসেন, বেলজিয়াম থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেলজিয়ামে আবু হাসনাত মোঃ শোয়েব ওরফে সাইফ হত্যাকারীদের বিচার চেয়েছেন প্রবাসীরা। গত বছর ২২ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় সাইফকে হত্যা করা হয়।

দীর্ঘদিন পার হলেও হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি যাতে বিচার না হয় সে ষড়যন্ত্রও চলছে বলে অভিযোগ রয়েছে। মূল আসামিদের গ্রেফতার করা হচ্ছে না।

মর্মান্তিক এ হত্যাকাণ্ডের পর লাশ পলিথিনে পেঁচিয়ে ৪/৫দিন পর ময়লার গাড়িতে করে গভীর রাতে প্রায় ৬০ কিলোমিটার দূরে নিয়ে ফেলে রাখা হয়।

মামলার প্রধান আসামি ভুঁইয়া মাহফুজা আক্তার শারমিন ভারতীয় নাগরিকের গাড়িতে করে বর্বলোন গ্রামের আপেল বাগানে লাশ ফেলে রাখে। পরে লাশের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে কেউ চিনতে না পারে। পরদিন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ডিএনএ টেস্ট করে। পরীক্ষা ও ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে প্রমাণিত হয় লাশটি আবু হাসনাত মোঃ শোয়েব ওরফে সাইফের।

বেলজিয়াম পুলিশ তদন্ত করে ভুঁইয়া মাহফুজা আক্তার শারমিন ও জনৈক ভারতীয় নাগরিককে গ্রেফতার করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এছাড়া আসামি ভুইঁয়া আবুল কাসেম ও জাহানারা কাসেম বেলজিয়ামে পলাতক রয়েছে।

অপর আসামি মো. সোহাগ, কোহিনূর বেগম উমা, মনির আহম্মেদ, মফিজ মিয়া বাংলাদেশে পলাতক রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

ভুঁইয়া মাহফুজা আক্তার শারমিন সাইফ হত্যা মামলায় বর্তমানে বেলজিয়ামে বিচারাধীন রয়েছেন (মামলা নং ৪১/৩০এল২০০৪৮৩১/১১)। প্রকৃতপক্ষে সাইফ হত্যাকাণ্ডে ভুঁইয়া আবুল কাসেমের পুরো পরিবারই জড়িত। এ পরিবারের সদস্য আহম্মেদ ও মফিজ মিয়া বিভিন্ন সময় বাংরাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও প্রলোভন দেখিয়ে বহু নিরীহ মানুষকে সর্বস্বান্ত করেছে।

সর্বশেষ এই পরিবারের বেলজিয়ামে অবস্থানরত সদস্যরা এবং তাদের বাংলাদেশে বসবাসরত সদস্যরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতারক চক্রের সঙ্গে যোগসাজশে সাইফকে বেলিজিয়ামে নিয়ে আসে।

 আসামীদের বাসস্থান রুইরিডার ৯২/৪০০০ লাইজেস। সেখানেই সাইফকে হত্যা করা হয়। এই বিষয়ে বেলজিয়াম আদালতে হত্যা দায়ের করা হয়।

এদিকে এ হত্যাকাণ্ডে বাংলাদেশে বসবাসরত সাইফের বাবা হাজী আবু নাসের ভুঁইয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলি আদালত নোয়াখালীতে ভুঁইয়া মাহফুজা আক্তার শারমিন ও তার পরিবারের বাংলাদেশ এজেন্ট মনির আহম্মেদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ায় তদন্ত প্রতিবেদন মোতাবেক অভিযোগ আমলে নেওয়া হয়।

বেলজিয়ামে বাংলাদেশি প্রবাসীরা দ্রুত সময়ের মধ্যে সাইফ হত্যার বিচার দাবি করেছেন। পাশাপাশি দেশের ভাবমূর্তি বিনষ্টকারী পেশাদার অপরাধী, আন্তর্জাতিক অপরাধ চক্রের সক্রিয় সদস্য সাইফ হত্যা মামলার আসামিদের বিচারের কাঠগড়া নেওয়ার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট ‍আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান