English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

বরিশালে শেবাচিম হাসপাতাল থেকে শিশু চুরি


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে পাঁচ মাস বয়সী  শিশু মারিয়া আক্তার চুরি হয়ে গিয়েছে।

চিপস কিনে দেয়ার কথা বলে মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে যায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।

শুক্রবার বিকেলের এ ঘটনা।

মারিয়া আক্তার নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার মৎস্য শ্রমিক মো. জাফরের কন্যা।

এই ঘটনায় কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি হয়েছে।   নং-১৪৭৯।

শিশুর চাচা মো. নাঈম জানান, হাসপাতালে চিকিৎসাধীন মেজো ভাইয়ের স্ত্রীকে দেখতে বড় ভাইয়ের স্ত্রী শাহিদা বেগম মারিয়াকে নিয়ে শেবাচিম হাসপাতালে যান।

সেখানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মারিয়াকে তার মায়ের কোল থেকে নিয়ে আদর করে।

এক পর্যায়ে মেঝো ভাইয়ের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে অস্ত্রপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

সবাই সেখানে ব্যস্ত হয়ে পড়লে অজ্ঞাত ওই ব্যক্তি চিপস কিনে দেয়ার কথা বলে মারিয়াকে নিয়ে হাসপাতালের বাইরে বের হয়।

কিছুক্ষণ পর অনেক খোঁজাখুঁজির করেও মারিয়া ও ওই ব্যক্তির কোন সন্ধ্যান পাওয়া যায় নি।

কোতয়ালি  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই সব কটি থানায় অবহিত করা হয়েছে।  


বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জানুয়ারী ২৬, ২০১৩
প্রতিবেদন: কাওছার হোসেন,সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান