English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

নয়াপল্টনে সমাবেশ চলছে ১৮ দলের


মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নয়াপল্টনে সমাবেশ চলছে ১৮ দলের

নয়াপল্টন থেকে: রাজধানীর নয়াপল্টনে ১৮ দলীয় জোট ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকে ওলাম‍া দল নেতা মওলানা আব্দুল মালেকের কোরান তিলওয়াতের মাধ্যমে এ জনসভা শুরু হয়।

১৮ দলীয় জোট ঢাকা মহানগরীর সমন্বয়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশ শুরু হওয়ার প্রাক্কালেই বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুবদল সেক্রেটারি সাইফুল আলম নীরব, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ প্রমুখ মঞ্চে আসন নেন।
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ জুনের জনসমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ কর্মসূচি ঘোষণা করেন।

এ সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম।
এদিকে এ জনসমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই বিভিন্ন দিক থেকে মিছিল এসে নয়াপল্টনে জড়ো হয়।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আ‌উটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান