English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা

দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

ঢাকা: ঈদ-উল ফিতরের আনন্দে নতুন করে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

সোমবার সকালে বঙ্গভবনে ঈদ-উল ফিতর উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশের প্রত্যেক নাগরিককে অভিনন্দন জানিয়ে তাদের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন।

ঈদ উপলক্ষে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং কূটনীতিবিদদের জন্য এ সংবর্ধনার আয়োজন করা হয়।

প্র্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদসহ মন্ত্রী পরিষদেও সদস্যরা, উপদেষ্টাদের মধ্যে এইচটি ইমাম, ড. মোদাচ্ছের আলী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও ড. মশিউর রহমানসহ প্রতিমন্ত্রী সাংসদসহ পেশাজীবীরা এতে যোগ দেন।

এছাড়াও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এছাড়া সুপ্রিম কোর্টের বিচারক, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সম্পাদক, তিন বাহিনীর প্রধান, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, জাতীয় পদকপ্রাপ্ত ব্যক্তি, সিনিয়র সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী মহলের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিল্পী, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সংবর্ধনায় যোগ দেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘‘এই আনন্দের দিনে কামনা করছি, সকলে ঐক্যবদ্ধভাবে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।’’

তিনি আরো বলেন, ঈদ মানে আনন্দ এবং এ আনন্দ আসে সকলের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য।

এর আগে রাষ্ট্রপতি অতিথিদের স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
এসএআর/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান