English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাজশাহীতে আন্তর্জাতিক যুব সম্মেলন শেষ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজশাহীতে আন্তর্জাতিক যুব সম্মেলন শেষ হয়েছে।

অ্যাকটিভ সিটিজেনস প্রকল্পের ইন্টারন্যাশনাল স্টাডি ভিজিট (আইএসভি) কর্মসূচির আওতায় সম্মেলনের আয়োজক ছিল ব্রিটিশ কাউন্সিল ও জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডি।

সম্মেলনের আওতায় মঙ্গলবার বিকেলে রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এ আয়োজন করা হয় লাইভ টক শো। ‘এ জার্নি টু চেঞ্জ দি ওয়ার্ল্ড’ শীর্ষক এই টক শোতে বিভিন্ন দেশ থেকে আসা ১২ তরুণ অংশ নেন। বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস মিলনায়তনে অনুষ্ঠিত হয় ক্যাম্পেইন কর্মশালা। এতে বিদেশি তরুণদের সঙ্গে যোগ দেন রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ তরুণ-তরুণী।

কর্মশালা শেষে সম্মেলনে অংশ নেওয়া বিদেশি ও রাজশাহীর তরুণরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচারাভিযান পরিচালনা করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হয় পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক চিত্র প্রদর্শনী। বিদেশি তরুণরা প্রদর্শনীতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনময় করেন।

দুপুর থেকে রাবি আইবিএস মিলনায়তনে অনুষ্ঠিত হয় লিডার্সশিপ কর্মশালা। কর্মশালায় অংশ নেন রাজশাহীর বিভিন্ন এলাকার ২০ তরুণ-তরুণী।

বুধবার সন্ধ্যায় মহানগরের একটি রেস্টুরেন্টে নাগরিক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার বিদেশি তরুণরা চারঘাটের ইউনিয়ন পরিষদে অ্যাকটিভ সিটিজেনদের পরিচালিত প্রকল্প পরিদর্শন শেষে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। বিকেলে রাজশাহীর অ্যাকটিভ সিটিজেন ফ্যাসিলিটেটদের সঙ্গে পর্যালোচনা সভায় মিলিত হন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা,নভেম্বর ২৯,২০১২
এসএস/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান