![]() |
ঢাকা: বিএনপিসহ ১৮ দলীয় জোটের গণসমাবেশের জন্য স্থান ও মাইক ব্যবহারের অনুমতির জন্য রোববার সকাল ১০টায় আবারও ঢাকা মেট্রাপলিটান পুলিশ কমিশনারের কার্যালয়ে যাবেন বিএনপির চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকসহ ৫ জন।
৫ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃ্ত্ব দিবেন বিএনপির চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।
এর আগেও অনুমতির জন্য বৃহস্পতিবার দুপুর ও শনিবার সকাল ১০টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে যান তিনি।
সেখানে শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অপেক্ষা করেও পুলিশ কমিশনারের দেখা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফেরত আসেন তিনি।
আগামীকাল রোববারসহ অনুমতির জন্য তিনদিন পুলিশ কমিশনারের কার্যালয়ে যাওয়া হবে জয়নাল আবদিন ফারুকের।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ নিউজরুম এডিটর