English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ইন্দোনেশিয়ায় অ্যাপল কারখানা!


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইন্দোনেশিয়ায় অ্যাপল কারখানা!

অ্যাপল পণ্য তৈরিতে চীনের ফক্সকন অন্যতম নির্মাতাপ্রতিষ্ঠান। অ্যাপলের সব ধরনের পণ্য তৈরিতে ফক্সকন সবচেয়ে বেশি পণ্য সরবরাহ করে। অ্যাপল পণ্য উৎপাদনকে আরও গতিশীল করতেই এ প্ল্যান্ট স্থাপনে ফক্সকন মতবিনিময় করছে।

কিন্তু অল্প সময়ে লাখ লাখ পণ্য সরবরাহে চীনের ফক্সকনকে হিমশিস খেতে হয়। এ চাপ থেকে কিছুটা রেহাই পেতে ফক্সকন টেকনোলজি গ্রুপ ইন্দোনেশিয়ায় একটি প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এরই তা সরকারিভাবে ঘোষণাও করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় ফক্সকন নির্মাণ কারখানা তৈরি করতে ৫০০ থেকে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে। তবে এ বিনিয়োগ পর্যায়ক্রমে করা হবে। এ জন্য কয়েকটি ধাপও অনুসরণ করা হবে।

বছরে ৩০ লাখ হ্যান্ডসেট তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে এ প্ল্যান্ট স্থাপন করা হবে বলে ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী গীতা বীরজাওয়ান জানান। এ পরিকল্পনার প্রথম কাজ শুরু হবে চলতি অক্টোবরে। আর দ্বিতীয় ধাপে বিনিয়োগ করা হবে ২০১৩ সালের জুলাই মাসে।

ফক্সকন বছরে ১ কোটি হ্যান্ডসেট তৈরির লক্ষ্যমাত্রা পূরণে এ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। তাইওয়ানভিত্তিক ফক্সকন নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের সবচেয়ে বড় পণ্য সরবরাহকারী।

তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সরকারি পর্যায়ের আলোচনার শেষ করেই ফক্সকন ইন্দোনেশিয়ায় প্ল্যান্ট স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে।

বাংলাদেশ সময় ২০৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান