English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাজশাহীতে যুবদল-যুবলীগ সংঘর্ষ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরে যুবদল ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময়  উভয় গ্রুপের নেতাকর্মীরা স্থানীয় যুবদল নেতার কার্যালয় ও যুবলীগ নেতার ফার্নিচারের দোকেন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
পুলিশ  ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১০টার দিকে মহানগরের ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মাহফুজের নেতৃত্বে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা ভাটাপাড়া কাদের মন্ডলের মোড়ের মাঝামাঝি স্থানে  ৬নং ওয়ার্ড যুবদল নেতা শাহীনের চেম্বারে হামলা ও ভাংচুর চালায়।

এ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতাকর্মীদের সাথে যুবদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে উত্তেজিত যুবদল নেতাকর্মীরা  যুবলীগ নেতা মাহফুজের ফার্নিচারের দোকানে হামলা ও আসবাবপত্র ভাঙচুর চালায়। পরে সেখানে তারা অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পরে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩০৬ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২

এসএস/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান