English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

শ্রমিক নিহতের ঘটনা তদন্তের নির্দেশ দিলেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শ্রমিক নিহতের ঘটনা তদন্তের নির্দেশ দিলেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট

ঢাকা: দক্ষিণ আফ্রিকার ধর্মঘটি খনি শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা। বৃহস্পতিবার দেশের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত একটি প্লাটিনাম খনির শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে ৩৪ জন শ্রমিক নিহত হওয়ার পাশাপাশি আহত হয় ৭৮ জন।

পুলিশের গুলিতে শ্রমিকদের প্রাণহানির ঘটনাকে মর্মান্তিক বলে এ জন্য দুঃখ প্রকাশ করেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এছাড়া ঘটনার পরপরই মোজাম্বিক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন তিনি।

দেশে ফিরে পুলিশ ও আহত শ্রমিকদের সঙ্গে কথা বলার পর প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “আমি মনে করি একটি তদন্ত কমিটি সত্য উদঘাটনের পাশপাশি এর পেছনের ঘটনাকে সামনে আনতে পারবে।” এ ধরণের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও অঙ্গীকার করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার লনমিন খনি কোম্পানির মালিকানাধীন এ প্লাটিনাম খনিতে সহিংসতা শুরু হয় গত সপ্তাহে। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে খনির কয়েক হাজার শ্রমিক গত সপ্তাহে ধর্মঘটে যায়। তবে ধর্মঘট ভেঙ্গে কাজে যোগ দেওয়ার প্রশ্নে বিবদমান দু’টি শ্রমিক সংগঠনের মধ্যে বিবাদ শুরু হয়। একপক্ষ কাজে যোগদান করতে চাইলেও আরেকপক্ষ তাদের দাবিতে অনড় থাকে।

এনিয়ে বিচ্ছিন্ন সংঘাতে বৃহস্পতিবারের আগেই গত এক সপ্তাহে ওই খনিতে নিহত হয় পুলিশসহ দশ জন। তবে বৃহস্পতিবার পরিস্থিতির আরও অবনতি হলে পুলিশ ও ধর্মঘটি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ বিক্ষুদ্ধ শ্রমিকদের ওপর গুলি চালালে ৩৪ জন শ্রমিক নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরও ৭৮ জন। এছাড়া ২৫৯ জন শ্রমিককে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান