English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

অলিম্পিকের তিন ইভেন্টে সাফল্য নেই যুক্তরাষ্ট্রের


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অলিম্পিকের তিন ইভেন্টে সাফল্য নেই যুক্তরাষ্ট্রের

ওয়াসিংটন: আধুনিক অলিম্পিকের ইতিহাসে পরাশক্তি যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়ে কোনো সন্দেহ নেই। চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি ও দক্ষিণ কোরিয়াকে টেক্কা দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে দেশটি। সাঁতার, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, বাস্কেটবল, শ্যুটিং ও জিমন্যাস্টিক্সের মতো ইভেন্টগুলোতে মার্কিনীরা দুর্দান্ত পারফর্ম করলেও টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও হ্যান্ডবলে সাফল্যের মুখ দেখেনি।

১২ দিন পর শুরু হবে লন্ডন অলিম্পিক। এবারও প্রতিযোগিতার তিনটি ইভেন্টে শূন্য হাতে ফিরতে হবে যুক্তরাষ্ট্রকে! এর আগে টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও হ্যান্ডবলের নারী ও পুরষ কোনো বিভাগেই পদক জেতেনি তারা। হ্যান্ডবলে তো এবার অংশগ্রহণই করছে না যুক্তরাষ্ট্র। আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতাই অর্জন করতে পারেনি দেশটির নারী ও পুরুষ দল।

টেবিল টেনিস ও ব্যাডমিন্টনে দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও এই দুটি ইভেন্টে পদক জয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে এশিয়ান দেশগুলো। এক্ষেত্রে পদক জয়ের সম্ভবনা বেশি চীনের। তারপরও আশাবাদি টেবিল টেনিসে যুক্তরাষ্ট্রের একমাত্র পুরুষ প্রতিযোগী টিমোথি ওয়াং। বলেন, ‘ইউরোপ ও এশিয়ায় নিয়মিত বিশ্বমানের টুর্নামেন্ট ও লিগ হয়। এক্ষেত্রে আমেরিকান খেলোয়াড় হিসেবে খুবই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আমাদের। তবুও আমি মনে করি, যদি কঠোর পরিশ্রম করা যায় তবে সাফল্য পাওয়া সম্ভব।’

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান