English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

তরুণ প্রজন্মের ভাবনায় ‘আগামীর ভাবনা’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তরুণ প্রজন্মের ভাবনায় ‘আগামীর ভাবনা’

বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন সবার মধ্যেই আছে। এ স্বপ্নকে বাস্তবায়নে বড় ভূমিকা রাখতে পারে আমাদের দেশের তরুণ সমাজ। সে তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে লিটন হাফিজের প্রযোজনায় ও চৌধুরী আব্দ আল্লাহ কাসীদের উপস্থাপনায় নতুন আলোচনার অনুষ্ঠান ‘আগামীর ভাবনা’।

আমাদের দেশের বর্তমানের বিভিন্ন আলোচিত সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হবে এ অনুষ্ঠানে। এতে অংশ নিবে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি আরও থাকছেন দেশের তরুণ প্রফেশনালস, পলিটিশিয়ান, বিজনেসম্যান ও এন্টারপ্রেনার্স। আমাদের চারপাশে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সমস্যা সমাধানের উপায় বের করে আগামীর বাংলাদেশকে কিভাবে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা যায় তা নিয়েই তরুণদের ভাবনা ফুটে উঠবে এ আলোচনার অনুষ্ঠানে।

অনুষ্ঠানটি ২৩ জুন থেকে প্রতি শনিবার রাত ৯টা ০৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়, ১৮১০, জুন ২৩, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান