English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

সিদ্ধ চাল রফতানি করবে সরকার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিদ্ধ চাল রফতানি করবে সরকার

ঢাকা: সিদ্ধ চাল রফতানি করবে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল অব্দুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে খাদ্য মজুত পরিস্থিতি ও আমদানি-রফতানি এবং পোল্ট্রি শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর অর্থমন্ত্রী বলেন, “আমরা খাদ্যে আত্মনির্ভরশীল। বাজারে চালের দাম কম। কৃষকরা খরচের টাকাও উঠাতে পারছে কী না সন্দেহ আছে। সে বিবেচনায় সরকার খাদ্য রফতানি করবে।”

বাজারে চালের দাম ২৫ টাকা তবে উৎপাদন খরচ ২৬ টাকা ৫০ পয়সা বলে জানান মন্ত্রী।  

অর্থমন্ত্রী বলেন, “বর্তমানে ১৩ লাখ টনের মত মজুদ রয়েছে। বোরো সংগ্রহ হয়েছে ৪ লাখ ৮৮ হাজার টন।”

খাদ্য গুদামে খালি জায়গা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সাড়ে তিন লাখ টনের জায়গা রয়েছে। রফতানি করতে চাইলে সিদ্ধান্ত নিতে ৬ মাসের মত সময় লাগে। তাছাড়া খাদ্য গুদামগুলো পরিপূর্ণ হয়ে গেছে এবং এগুলো খালি করা দরকার।

সুগন্ধি চাল রফতানি প্রসঙ্গে মন্ত্রী জানান, “একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুগন্ধি চাল রপ্তানির সুযোগ রয়েছে। সারা বছর রপ্তানি করার করার উদ্যোগ নিচ্ছে সরকার।

চাল রফতানিতে অভ্যন্তরীণ বাজারে প্রভাব পড়বে  কী না জানতে চাইলে মন্ত্রী বলেন, “সে রকম প্রভাব পড়বে না।”  

ওএমএস এ চালের দাম কমানো হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ওএমএস এ চালের দাম কমানোর চিন্তা-ভাবনা চলছে, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটিতে বিষয়টি চূড়ান্ত করা হবে।”

উল্লেখ্য, গত ২৭ মার্চ পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এর আগে সুগন্ধি চাল রফতানির সিদ্ধান্ত নেওয়া হয়।

পোল্ট্রি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “বর্তমানে পোল্ট্রি খাত মারাত্মক সমস্যায় আছে। এ খাতকে উদ্ধার করতে হবে।”

ভ্যাকসিন উৎপাদনে যাওয়া দরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন উৎপাদনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের নিয়ে এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। দু’টি ফার্মসিউটিক্যালসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসওএস কোড দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।’
 
বৈঠকে অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্য মন্ত্রী জিএম কাদের উপস্থিত ছিলেন। এছাড়া খাদ্য সচিব মোসফেকা ইকফাত, কৃষি সচিব মঞ্জুর হোসেন, স্বাস্থ্য সচিব হুমায়ুন কবীরসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এসএমএ/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান