English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

‘ব্যয়-সংকোচন’ সমর্থকরাই সরকার গঠন করছে গ্রিসে


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘ব্যয়-সংকোচন’ সমর্থকরাই সরকার গঠন করছে গ্রিসে

ঢাকা: সকল সংশয়ের দোলাচল কাটিয়ে অবশেষে অর্থনৈতিক মন্দাক্রান্ত গ্রিসে একটি জোট সরকার গঠন করতে যাচ্ছে ব্যয় সংকোচন নীতি সমর্থনকারী রাজনৈতিক দলগুলো। মধ্যপন্থি রাজনৈতিক দল স্যোসালিস্ট প্যাসোক পার্টি রক্ষণশীল নিউ ডেমোক্রেসি পার্টির সঙ্গে সমঝোতায় পৌঁছালে গ্রিসে জোট সরকার গঠনের ব্যাপারটি পরিস্কার হয়। উল্লেখ্য উভয় দলই ইইউ-আইএমএফ প্রস্তাবিত ব্যয় সংকোচন নীতিকে সমর্থন জানিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে।    

প্যাসোক নেতা এভানজেলোস ভেনিজেলোস পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল দলের নেতা অ্যানতোনিস সামারাসের সঙ্গে বৈঠক শেষে সরকার গঠনে সিদ্ধান্তে উপনীত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বুধবার প্রদান করা এক বিবৃতিতে প্যাসোক পার্টির প্রধান জানান, উভয় দলের বৈঠকে একটি জোট সরকার গঠনের রুপরেখা প্রায় চূড়ান্ত হয়েছে। তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও বুধবার দিনের শেষে সরকার গঠনের ব্যাপারটি পরিস্কার হবে বলে সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

ইউরোপের অর্থনৈতিক মন্দার সবচেয়ে মারাত্মক শিকার গ্রিসে টানা পঞ্চম বছরের মত অর্থনৈতিক সংকট চলছে। সম্ভাব্য  জোট সরকারের নেতারা আশা করছেন গ্রিসের ওপর ইইউ-আইএমএফ আরোপিত ব্যয় সংকোচন পরিকল্পনার কিছু কঠিন শর্ত সহজ করতে সক্ষম হবে তাদের সরকার।

নতুন সরকারকে পার্লামেন্টের একটি ক্ষুদ্র বামপন্থি দলও সমর্থন করবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ডেমোক্রেটিক লেফট পার্টির নেতা ফোতিস কোভেলিস বলেন,‘ পার্লামেন্টের আস্থাভোটে নতুন সরকারের পক্ষে ভোট দেবো আমরা।

নিউ ডেমোক্রেসি দলের এক নেতার উদ্ধৃতি দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার দিনের শেষে প্রেসিডেন্ট কারোলোস পাপোলিয়াসের সঙ্গে দেখা করে জোট সরকার গঠনের চূড়ান্ত ঘোষণা দেবেন নিউ ডেমোক্রেসি নেতা অ্যান্তিনিও সামারাস। নবগঠিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে সামারাসের শপথ গ্রহণ মোটামুটি নিশ্চিত বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে পার্লামেন্টে দ্বিতীয় স্থান অধিকারী ব্যয় সংকোচন নীতি বিরোধী বামপন্থি জোট সিরিজাকে নতুন সরকারে অংশ নেওয়ার আহবান জানানো হলেও তারা প্রত্যাখ্যান করে। দলটি গ্রিসের ওপর আরোপিত ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের কঠোর বিরোধী। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই তারা জানিয়ে দেয় ব্যয় সংকোচন প্রস্তাব সমর্থন করে এমন কোনো সরকারে যোগ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান