English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ঢাবিতে ক্যাম্পাস আইটি উৎসব


আইসিটি ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাবিতে ক্যাম্পাস আইটি উৎসব
ছবি: রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তথ্যপ্রযুক্তি জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে ১১ জুলাই বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে দু দিনের ‘ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’।

‘আইসিটি এনাবল ক্যাম্পাস ফর বেটার এডুকেশন’ (উন্নত শিক্ষায় প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস) এমন বার্তা নিয়ে ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটির উদ্যোগে এ উৎসবে দেশের শীর্ষস্থানীয় ৩০টি বিশ্ববিদ্যালয়ের ১২ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

এবারের আয়োজন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল ইমরান জানান, এ আইটি উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ছাড়াও অনুষ্ঠানের শুরুতে উৎসবে অংশগ্রহণকারীদের নিয়ে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

উৎসবের বিভিন্ন পর্বে থাকছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, গেমিং এবং কুইজ প্রতিযোগিতা, কর্মশালা, সেমিনার, তথ্যপ্রযুক্তিনির্ভর বিতর্ক এবং বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ছাড়াও নানা আয়োজন। এ ছাড়াও চলচ্চিত্র প্রদর্শনী ও মিট দ্য পারসোনালিটির থাকছে বিশেষ আয়োজনে।

আয়োজকেরা জানিয়েছেন, এ উৎসবে মোট ২টি সেমিনার, ২টি কর্মশালা ও একটি আলোচনা পর্ব থাকছে। আরও থাকবে ল্যাপটপ ও কম্পিউটার সার্ভিস ডেস্ক। উৎসবের সময় কম্পিউটার বা ল্যাপটপের সমস্যা সমাধান করা যাবে এখানে। এ আয়োজনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস গড়ার প্রস্তাবও রাখা হবে।

এ উৎসবরে প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০টিরও বেশি প্রকল্প নিবন্ধন করেছে। এসব প্রকল্প থেকে সেরা তিন প্রকল্পকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া কুইজ ও গেমিং কনটেস্টেও ঢাকা এবং বাইরের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

এ ধরনের আয়োজন প্রসঙ্গে ড. শফিউল আলম ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। এ ছাড়া একটি মেধাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি তাদের এ দারুণ কাজ শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ রাখবে না। এটি তারা দেশব্যাপী ছড়িয়ে দেবে। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন স্যামসাং ইলেকট্রনিক্সের হেড অব আইটি মোহাম্মদ এনামুল হক, মার্কেটিং ম্যানেজার মাহমুদ বিন কাইয়ুম এবং আইটি সোসাইটির সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান।

১২ জুলাই পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। এ উদ্যোগের মডারেটরের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. শফিউল আলম ভূঁইয়া।

বাংলাদেশ সময় ১১৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান