English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

৫০ লাখ টাকার অবৈধ অর্থের অভিযোগে দুদকের মামলা


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৫০ লাখ টাকার অবৈধ অর্থের অভিযোগে উত্তরার ফারজানা জাহান বিথী নামের এক নারীর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ৫০।

দুদক ও রমনা থানা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৬ ডিসেম্বর ফারজানা জাহান বিথী দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। দুদকের কাছে তিনি দেখিয়েছেন তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ২৪ লাখ টাকা। অথচ দুদকের অনুসন্ধানে তার ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ বেরিয়ে আসে।

সূত্র জানায়, বিবাদী মেসার্স সানগড় টেক্সটাইল লিমিটেড’র ৫০ লাখ টাকার শেয়ার ক্রয় করেন। দুদককে তিনি জানিয়েছেন, বাকিতে তিনি শেয়ার ক্রয় করেছেন। কিন্তু পরে তিনি বাকি টাকা পরিশোধ করলেও তা কীভাবে পরিশোধ করেছেন তার বৈধ উৎস দেখাতে পারেন নি।

মামলার বিবরণীতে বিবাদীর ঠিকানা উল্লেখ করা হয়েছে, ২৮/১ নিউ নয়াপল্টন, ফ্ল্যাট এ-১, এ-২, প্লট--১০৯৮, রোড়-৯ সি, উত্তরা, ঢাকা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এডিএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান