English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

যশোরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে লোকসংস্কৃতি উত্সব


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যশোরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে লোকসংস্কৃতি উত্সব

যশোর: উদীচীর আয়োজনে বৃহস্পতিবার থেকে যশোরে শুরু হচ্ছে তিনদিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব।

বৃহস্পতিবার বিকেলে শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এ উৎসব উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন।

এ উপলক্ষে বুধবার বিকেলে উদীচী জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ও উদীচীর সাধারণ সম্পাদক ডিএম শাহিদুজ্জামান অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও  উদীচীর উপদেষ্টা কাজী আবদুস শহীদ লাল, সাবেক পৌর মেয়র এসএম কামরুজ্জামন চুন্নু, উদীচীর সভাপতি সোমেশ মুখার্জী, সহ-সভাপতি মাহবুবুর রহমান মজনু, ফরহাদ করিম প্রমুখ।

ডিএম শাহিদুজ্জামান জানান, যশোরে সর্বপ্রথম বাংলা ১৪০০ সালে উদীচীর আয়োজনে লোকসংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়। কিন্তু মাঝে ১৮ বছর উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। গত বছর থেকে আবার উদীচীর আয়োজনে লোকসংস্কৃতি উৎসব আয়োজন করা হচ্ছে।
সেই ধারাবাহিকতায় এ বছর তিনদিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান এমপি ও সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী।

উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব ডি এম শাহিদুজ্জামান জানান, তিনদিনব্যাপী এ উৎসবে কলকাতার ভাস্কর রায়, ঢাকার ফকির শাহাবুদ্দিন, হামিদা পারভিনসহ রংপুর, চট্টগ্রাম, সুনামগঞ্জ, খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা নড়াইল ও যশোর জেলার লোকশিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করবেন।

উত্সব উপলক্ষে বুধবার বিকেলে যশোর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক কাজী আব্দুস শহীদ লাল জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব উদযাপনের লক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক সদস্যরাও কাজ করবেন। অনুষ্ঠান একটা বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান