English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

কে অ্যান্ড কিউ কোম্পানির ডিভিডেন্ড ওয়ারেন্ট বিতরণ শুরু ৩ জুন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক ২০১১ সালে সমাপ্ত অর্থবছরে ঘোষিত ক্যাশ ডিভিডেন্টের ওয়ারেন্ট বিতরণ শুরু হবে আগামী ৩ জুন।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ক্যাশ ডিভিডেন্ট ওয়ারেন্ট বিতরণ আগামী ৩ জুন থেকে ৪ জুন পর্যন্ত চলবে। ৩ তারিখে ১২০১৪৭০০০০০২১৭১১ থেকে ১২০৩০২০০০৬০২৯১৭৩ এবং ৪ জুন ১২০৩০২০০০৯৬০১৩৬১ থেকে ১৬০৫১৮০০২১৮০৬৮৮৯  পর্যন্ত বিও আইডি ধারী বিনিয়োগকারীদের ডিভিডেন্ট ওয়ারেন্ট বিতরণ করা হবে।

শেয়ারহোল্ডাররা এ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোম্পানির প্রধান কার্যালয় অ্যাংকর টাওয়ার, ১০৮, বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা-১২০৫ ঠিকানা থেকে সংগ্রহ করতে পারবে।

উল্লেখ্য, কে অ্যান্ড কিউ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিবে।

কে অ্যান্ড কিউ কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৫১ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১০ দশমিক ৫২ টাকা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ৩১, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান