খুলনা: খুলনায় এইচআইভি (হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস) আক্রান্ত ৮ শিশুকে ঈদের পোশাক দিয়েছে খুলনা নাগরিক সমাজ।
মঙ্গলবার দুপুর ২টায় মুক্ত আকাশ বাংলাদেশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পোশাক তুলে দেওয়া হয়।
খুলনা নাগরিক সমাজের অন্যতম কর্মকর্তা মুক্তিযোদ্ধা ফিরোজ আহমদ এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য এ উদ্যোগ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, তার ছেলে তৌফিক আহমেদ, মুক্ত আকাশ বাংলাদেশের কর্মকর্তা রেহানা বেগম ও শহিদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর