English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ইরাকের ইরবিলে ফ্লাইট শুরু করছে এমিরেটস্


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইরাকের ইরবিলে ফ্লাইট শুরু করছে এমিরেটস্

ঢাকা: চলতি বছরের ১২ আগস্ট ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে যাত্রী ফ্লাইট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস্ এয়ারলাইন। বর্তমানে ইরাকের বাগদাদ ও বসরায় এমিরেটসের নিয়মিত ফ্লাইট পরিচালিত হচ্ছে। ইরবিল হবে এমিরেটসের মধ্যপ্রাচ্য নেটওয়ার্কে ১৭তম যাত্রী গন্তব্য।

ইরবিলে ৪টি সাপ্তাহিক ফ্লাইট দিয়ে শুরু করলেও ১ সেপ্টেম্বর থেকে দৈনিক ফ্লাইট চলাচল করবে। দুবাই-ইরবিল রুটে ২৬৭ যাত্রী আসন বিশিষ্ট এয়ারবাস ৩৪০-৩০০ উড়োজাহাজের সাহায্যে ফ্লাইট পরিচালনা করা হবে। উপরন্তু বিমানটিতে ১৩ টন মালামাল পরিবহন সুবিধা থাকবে।

এমিরেটস্ এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম তার মন্তব্যে জানান, “ইরাকে ফ্লাইট শুরুর পর থেকে যাত্রীদের মাঝে আমাদের সেবার চাহিদা দশগুণ বৃদ্ধি পেয়েছে।”

ইরবিল ইরাকের চতুর্থ বৃহত্তম শহর এবং এর জনসংখ্যা প্রায় ৫০ ল‍াখ। ইরবিল হচ্ছে পৃথিবীর প্রাচীনতম শহর; যেখানে অদ্যাবধি বিরতিহীনভাবে জনবসতি বর্তমান রয়েছে।

মজুতকৃত তেলের পরিমাণের হিসাবে ইরাকের কুর্দিস্তানের অবস্থান বিশ্বে ৬ষ্ঠ। ১.৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মীয়মাণ মিডিয়া সেন্টারসহ এখানে অসংখ্য বৃহৎ নির্মাণ প্রকল্পের কাজ চলছে।
 
২০১১ সালের ফেব্রুয়ারি থেকে এমিরেটসে মালামাল পরিবহন শাখা এমিরেটস্ স্কাইকার্গো ইরবিলে কার্গো ফ্লাইট পরিচালনা শুরু করে এবং বর্তমানে প্রতিটি ১০৩ টন কার্গো পরিবহন ক্ষমতাসম্পন্ন ৩টি সাপ্তাহিক ফ্লাইট চলাচল করছে।

এমিরেটস্ বর্তমানে বাগদাদে দৈনিক একটি করে এবং বসরায় ৪টি সাপ্তাহিক ফ্লাইট চালাচ্ছে এবং উভয় শহরে এয়ারলাইনের নিজস্ব অফিস রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২১, ২০১২  
আইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান