English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

কানেকটিকাটে নন্দিনীর আয়োজনে জমকালো ঈদবাজার


সাবেদ সাথী, নিউ ইংল্যান্ড থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কানেকটিকাটে নন্দিনীর আয়োজনে জমকালো ঈদবাজার

নিউ ইংল্যান্ড: বাংলা সাহিত্য ও বাংলাদেশি নারীদের অন্যতম সংগঠন ‘নন্দিনী’র আয়োজনে নিউ ইংল্যান্ডের কানেকটিকাটের ম্যানচেস্টারে জমকালো এক ঈদবাজার অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার ম্যানচেস্টারের কমিউনিটি ব্যাপটিস্ট চার্চে নন্দিনী নিউ ইংল্যান্ড শাখার আয়োজনে দ্বিতীয়বারের মত এ ঈদবাজার অনুষ্ঠিত হয়।

ঈদবাজারের বিশেষ আকর্ষণ ছিল, দেশ ও প্রবাসের নামকরা ডিজাইনার এবং বুটিকের তৈরি নানা রকমের পোশাক, জুয়েলারিসহ ঈদের প্রয়োজনীয় নানা দ্রব্যাদির বেচাকেনা। নারীদের জন্য ছিল মেহেদী, ম্যানিকিউর ও আই ব্রো’র ব্যবস্থা।

প্রবাসে নারীর সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিসেবে পরিচিত নন্দিনীর নিউ ইংল্যান্ড শাখার সদস্য রওনাক আফরোজের সার্বিক তত্ত্বাবধানে এবারের ঈদবাজারে শাড়ি-কাপড় ও জুয়েলারি বেচা-কেনার পাশাপাশি ইফতারসহ ও নামাজ পড়ার বিশেষ ব্যবস্থা ছিল।

কানেকটিকাট ও পাশ্ববর্তী বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু-কিশোর নন্দিনীর এবারের ঈদবাজারে আসেন।

বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের (বাক) নেরাও ঈদবাজারে উপস্থিত ছিলেন।

ঈদবাজারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. গোলাম রসুল গাজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবির আখন্দ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের (বাক) সভাপতি আশফাকুল তরফদার, সাধারণ সম্পাদক মশিউর রহমান কামাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সদস্য আব্দুল মান্নান চৌধুরী, নুরুল আলম নুরু, সায়ীদ চৌধুরী সুমন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ও বাকের সাবেক সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল প্রমুখ।

এছাড়াও ছিলেন রিনি হেলাল, মোস্তাক হোসেন, নন্দিনীর রওনাক আফরোজ, দ্বীপ, আসিফ বাবু, পারভিন বাবু, ইঞ্জিনিয়ার আমীরুজ্জামান টুটুল, মোহাম্মদ আহসান ফারুক, গাজী নারগিস মলি, ঝংকারের প্রতিষ্ঠাতা ও পরিচালক রশিদা আখন্দ লাকী, বর্ণমালা বাংলা স্কুলের সভাপতি হারুন-অর রশিদ, তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর কাজী শাহাজাহান বেলাল, ড. গুলশান আরা পুষ্প, সঙ্গীত একাডেমির পরিচালক কৌশলী ইমাসহ আরো অনেকে।

উল্লেখ্য, বাংলাদেশের বিশিষ্ট কবি ও লেখিকা এবং নন্দিনীর প্রতিষ্ঠাতা সুলতানা রিজিয়া কয়েক বছর আগে নিউ ইংল্যান্ডের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে নন্দিনীর প্রথম শাখা চালু করেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান