![]() |
দক্ষিণ কোরিয়ার পোছ্ছন সিটি গর্ভণমেন্টের কনফারেন্স সেন্টারে গত ১৫ জুলাই এক কর্মিসভায় বিএনপির দক্ষিণ কোরিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে এম জামান সজলকে সভাপতি, হাসান আল জায়েদ সাব্বিরকে সিনিয়র সহসভাপতি, মোঃ মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক এবং মুন্সী মিলনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কর্মিসভার প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন আলম নবনির্বাচিত নেতাদের শপথ পাঠ করান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাজিম উদ্দিন আলম বর্তমান স্বৈরাচারী বাকশালী জান্তা বিরোধী সংগ্রামে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে প্রবাসে জনমত তৈরি করার আহবান জানান।
তিনি দেশ পরিচালনায় বর্তমান সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরে আগামী দিনে জাতীয়তাবাদী সরকার হলে বিএনপির দেশ গঠনমূলক নানা পরিকল্পনা কোরিয়া প্রবাসীদের কাছে তুলে ধরেন।
কোরিয়া প্রবাসীদের তিনি ইলিয়াস আলী গুম, পদ্মাসেতুর নির্মাণসহ সরকারের নানা দুর্নীতির বিরুদ্ধে প্রবাসে জনমত গঠন করে জালিম সরকার উৎখাতে খালেদা জিয়া এবং জাতীয়তাবাদের অহংকার তারেক রহমানের সহযাত্রী হতেও আহবান জানান।
এম জামান সজলের সভাপতিত্বে এবং মোঃ মিজানুর রহমান মিজানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন
হাসান আল জায়েদ সাব্বির, ছোটন আহমেদ, এম এন ইসলাম, শহীদুল ইসলাম স্বপন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা কেএম আসাদুজ্জামান আসাদ, জসীম উদ্দীন, বিপ্লব মাহমুদ, মুন্সী মিলন, জিন্নাতুন নাহার নূপুর, শামীম আল মামুন, জাহিদ হাসান, হাসিবুল ইসলাম, দেওয়ান মোঃ রনি, শফিকুল ইসলাম সুজন, ইমন রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর