English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাজধানীতে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলশান থানাধীন মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় সাইফুল ইসলাম (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত সাইফুল ইসলামের মামা উজ্জ্বল জানান, বেলা সাড়ে ১২টার দিকে মহাখালি রেল ক্রসিং এ চলন্ত ট্রেন সাইফুল ইসলামকে ধাক্কা দেয়। এ ঘটনায় সে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত ডাক্তার চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঝালকাটি জেলার রাজাপুর থানার উত্তর তারাবুনিয়া গ্রামের ইউনুস মোল্লার ছেলে সাইফুল।

সাইফুল এ বছরই এসএসসি পাশ করে। সে গত ১৪ মে ঢাকার একটি ভালো কলেজে ভর্তি হওয়ার বিষয়ে খোঁজ নিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুন ০৯, ২০১২  
এএমএন/আইএম/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান