English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

খুলনার বিএনপির ২৭৫ নেতাকর্মীর নামে মামলা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা মহানগরীর খালিশপুর ও সোনাডাঙ্গা থানায় বিএনপির ২৭৫ নেতাকর্মীর নামে মামলা করেছে দুই বেবিট্যাক্সি মালিক।

মঙ্গলবারের হরতালে গাড়ি ভাংচুর করার অভিযোগে রাতে এসব মামলা দায়ের করা হয়।

হরতালে খালিশপুর থানায় বেবিট্যাক্সি মালিক হাসান খলিফা এবং সোনাডাঙ্গা থানায় মো. বাবু বাদী হয়ে এ দুটি মামলা দায়ের করেন।

রাত সাড়ে ১০টায় খালিশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, হরতালে নগরীর বৈকালী আবু নাসের স্টেডিয়ামের সামনে বেবিট্যাক্সি ভাঙচুরের ঘটনায় হাসান খলিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলায় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিঠু, টিটু গাজী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ ৫০ জনকে অজ্ঞাত করে এ মামলা দায়ের করা  হয়েছে।
 
সোনাডাঙ্গা থানায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির বাংলানিউজকে জানান, হরতালে নগরীর আলীশান মোড়ে মো. বাবু নামের এক ব্যক্তির ইজিবাইক ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা।

এ ঘটনায় রাতে ওই ইজিবাইকের চালক মো. বাবু বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২১০ জন বিএনপি নেতাকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন- সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, দপ্তর সম্পাদক মো. বায়েজিদ হোসেন, প্রচার সম্পাদক সুমন, থানা যুবদলের সভাপতি মাহাবুব হোসেন পিয়ারু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ।

বাংলাদেশ সময় : ০৩০১ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
এমআরএম/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান