English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

স্ট্যান্ডার্ড চার্টার্ড নিয়ে এলো ভিসা সিগনেচার কার্ড


সিনিয়র ইকোনমিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্ট্যান্ডার্ড চার্টার্ড নিয়ে এলো ভিসা সিগনেচার কার্ড

ঢাকা: বাংলাদেশের গ্রাহকদের জন্য বিশ্বমানের ভিসা সিগনেচার কার্ড নিয়ে এলো শীর্ষস্থানীয় বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। এ ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা পাবেন বিশেষ মর্যাদা। ভ্রমণসহ নানা ক্ষেত্রে পাবেন বিশেষ সুবিধা।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী জিম ম্যাককেইব।

এদিন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকের বাংলাদেশ, শ্রীলংকা এবং নেপালের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের প্রধান সন্দীপ বোস ও হেড অব কার্ডস গীতাংকু দত্তসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কার্ড ব্যবহারকারীরা দেশ-বিদেশে ভ্রমণ ও হোটেলে থাকা-খাওয়ার বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরো জানানো হয়, এ কার্ডের মাধ্যমে পৃথিবীর ২৮ লাখ আউটলেটে এবং ১৭ লাখ এটিএম বুথে লেনদেন করা যাবে। এছাড়া বাংলাদেশে প্রায় ৫ হাজার আউটলেট এবং বুথে ব্যবহার করা যাবে।

আর এর জন্য সুদ দিতে হবে ২ শতাংশ হারে। যেখানে স্ট্যার্ন্ডার্ড চার্টার্ডের অন্য ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সুদের হার আড়াই শতাংশ। এ কার্ডের জন্য বার্ষিক ফি দিতে হবে ১০ হাজার টাকা।

যাদের বেতন অথবা মাসিক আয় ন্যূনতম দেড় লাখ টাকা শুধু তারাই ভিসা সিগনেচার কার্ডের গ্রাহক হতে পারবেন। এ কার্ডের সর্বোচ্চ সীমা ৫ লাখ থেকে ২০ লাখ টাকা।

এছাড়া ভিসা সিগনেচার কার্ড ব্যবহারকারীরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভ্রমণকারীরা দ্বিতীয় ভ্রমণে ৫০ শতাংশ ছাড় পাবেন। নতুন কার্ড ব্যবহারকারীদের জন্য বিশেষ উপহার হিসেবে থাকছে দুই জন কক্সবাজারের ওশান প্যারাডাইজে তিন দিন থাকার সুযোগ।

আরো রয়েছে, দেশের শতাধিক হোটেল রেস্টুরেন্ট এবং বিশ্বের ৮শ’রও বেশি অভিজাত হোটেলে ছাড় এবং সেরা আতিথেয়তা উপভোগের সুযোগ।

উপরন্তু ভিসা সিগনেচার কার্ড ব্যবহারকারীরা ভ্রমণে অন্যান্য সুবিধার পাশাপাশি বিশ্বব্যাপী ৬শ’  বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশের সুযোগ পাবেন।   

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ১৭ জুন, ২০১২।
এসএআর/সম্পাদনা:  জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান