English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

প্রস্তাবিত বাজেটে ঘাটতি নেই: অর্থমন্ত্রী


এনামুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রস্তাবিত বাজেটে ঘাটতি নেই: অর্থমন্ত্রী

সিলেট: প্রস্তাবিত বাজেটকে ঘাটতি বাজেট বলে মানতে নারাজ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেছেন, “৫ শতাংশ ঘাটতি ধরে যখন বাজেট প্রণয়ন করা হয়েছিল, তখন প্রবৃদ্ধি ছিল ১২ শতাংশ। আর বর্তমান বাজেটে প্রবৃদ্ধি ১৮ শতাংশ হওয়ায় বর্তমান বাজেট আর ঘাটতি হিসেবে নেই।”

মন্ত্রী শনিবার সিলেটে তার নির্বাচনী এলাকায় বিগত সাড়ে তিন বছরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ‘আলোকিত সিলেট-উন্নয়ন অগ্রযাত্রার সাড়ে তিন বছর’ নামক উন্নয়ন স্মারক উন্মেচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, “বিগত সরকারের শেষ বাজেটে যেখানে বার্ষিক উন্নয়ন প্রকল্পের পরিমাণ ছিল ১৯ হাজার কোটি টাকা, সেখানে এ বছর প্রস্তাবিত বাজেটে তা করা হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। বাজেটের আকার বাড়ায় দেশের সামগ্রিক অর্থনীতির আকার বেড়েছে।”
 
অনুষ্ঠানে সিলেট আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এনামুল হক/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান