English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

টিভি অনুষ্ঠান নির্মাণ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে: মামুনুর রশীদ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টিভি অনুষ্ঠান নির্মাণ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে: মামুনুর রশীদ

ঢাকা: টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মামুনুর রশীদ বলেছেন, ‘সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো যে সব অনুষ্ঠান নির্মাণ করে আসছে, আজ তা আজ বৃহৎ শিল্পে পরিণত হয়েছে।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনসহ প্রায় কুড়িটি টেলিভিশন কেন্দ্রের জন্য ব্যক্তি উদ্যোগে অনুষ্ঠান নির্মাণ এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।’

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত ১৬৫টি প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে আরো কয়েক শ’ প্রতিষ্ঠান প্রতিনিয়ত অনুষ্ঠান নির্মাণ করে আসছে বলেও জানান তিনি।

মামুনুর রশীদ বলেন, ‘কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়- বিশ্ববাজার অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে কাঁচামাল, শিল্পী ও কলাকুশলীদের পারিতোষিকের মূল্য দিন দিন বাড়লেও অনুষ্ঠানের বিক্রয় মূল্য কমে এসেছে। ১০ বছর আগে একটি অনুষ্ঠান যে মূল্যে বিক্রি হতো, বর্তমানে তার বিক্রয় মূল্য অর্ধেকের চেয়েও কমে গেছে। কিন্তু তার উৎপাদন খরচ বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। তার ওপর বিগত অর্থ বছরের বাজেটে অনুষ্ঠান বিক্রয়ের সময় অতিরিক্ত ১০ শতাংশ কর উৎসে কর্তনের যে বিধান রাখা হয়েছে, তাতে এই সৃজনশীল শিল্প খাতটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। সৃজনশীল অনুষ্ঠান নির্মাণ প্রতিষ্ঠানগুলোও নিরুৎসাহিত হচ্ছে।’
তিনি বলেন, ‘বেসরকারি পর্যায়ের কোনো কোনো স্যাটেলাইট চ্যানেলের অপেশাদারী ও অনৈতিক কর্মকাণ্ড সৃজনশীল অনুষ্ঠান প্রযোজকদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে থাকে। কোনো কোনো টেলিভিশন চ্যানেল প্রযোজকদের সঙ্গে অঙ্গিকার করা চুক্তিপত্রের নীতিমালা ভঙ্গ করে।’
মামুনুর রশীদ বলেন, ‘আমাদের সংগঠনের কাছে সম্প্রতি বেশ কয়েকটি অভিযোগপত্র এসেছে, তাতে অভিযোগকারী প্রযোজকরা ‘মোহনা টেলিভিশন’ ও ‘একুশে টেলিভিশন’ এর কাছ থেকে চুক্তিপত্র অনুযায়ী তাদের অনুষ্ঠানের বিক্রয় মূল্য পাচ্ছেন না বলেও জানিয়েছেন। এসব ক্ষেত্রে অভিযুক্ত টেলিভিশন কেন্দ্রের মালিকদের বিষয়টি জানালেও কোনো জবাব পাওয়া যায়নি।’  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাকুর মজিদ।

আরো বক্তব্য রাখেন- গ্রুপ থিয়েটার ফেডারেশন ও ডিরেক্টর’স গিল্ড এর সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, প্রডিউসার্স অ্যসোসিয়েশনের সহ-সভাপতি মনোয়ার হোসেন পাঠান, টেনাসিনাশ এর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সুরুজ, এক্টর’স ইকুইটির সাধারণ সম্পাদক তুষার খান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুন ০৬, ২০১২
জেএ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান