English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে সজাগ থাকার আহবান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে সজাগ থাকার আহবান
ছবি:সোহেল সারোয়ার /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে সজাগ থাকার আহবান জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর জেম সেন হলে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

এ সময় অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়ন না হওয়ার জন্য একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন সুরঞ্জিৎ।

তিনি বলেন, “বর্তমান সরকার অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নে দ্রুত এগিয়ে গেলেও একটি প্রভালশালী মহল তা বানচালের ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে সোচ্চার থাকতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “প্রধানমন্ত্রীর ইচ্ছা থাকায় শত বাধা স্বত্ত্বেও অর্পিত সম্পত্তি আইন প্রণয়ন সম্ভব হয়েছে। এ অর্জন ধরে রাখতে হবে।”

এ আইন বাস্তবায়ন হলে সম্পত্তি হারানো ব্যক্তিরা তাদের সম্পত্তি ফিরে পাবেন বলেও মন্তব্য করেন তিনি।

পরিষদের সভাপতি দেবাশীষ পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে কৈবল্য ধাম মন্দিরের পুরোহিত অশোক কুমার চট্টোপাধ্যায়, পরিষদের পৃষ্ঠপোষক রাখাল দাসগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মহতী ধর্মীয় সভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাঁশখালী ঋষিধামের মোহন্ত শ্রীমৎ সুদর্শনান্দ পুরী মহারাজ। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে কৈবল্য ধাম মন্দিরের পুরোহিত অশোক কুমার চট্টোপাধ্যায় শ্রীকৃষ্ণের জীবনী ও আদর্শ তুলে ধরেন।

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের চারদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে র‌্যালি, মাতৃ সম্মেলন ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার থেকে ১২ আগস্ট ভোর পর্যন্ত দিবারাত্র মহানামযজ্ঞ চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১২
এমবিএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান