English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

সরকার নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ: বাম মোর্চা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সীমান্তে হত্যাসহ দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক বাম মোর্চ।  সরকারের প্রতি গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান দলটির।

মঙ্গলবার গণতান্ত্রিক বাম মোর্চার এক বিবৃতিতে সীমান্তে বি এস এফ কর্তৃক অব্যাহত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়,  ভারত বাংলাদেশকে চারিদিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখে ইতিমধ্যে পুরো দেশকে একটা কারাগারে পরিণত করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই কারাগারের পাহারাদারী করতে গিয়ে এখন জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ একের পর এক বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সরকার এর কোনো প্রতিবাদ করেনি।

ভারত সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
এনএম/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান