English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

হুসেইন মুহম্মদ এরশাদের বিবৃতি


সেরাজুল ইসলাম সিরাজ,স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে রংপুরবাসীর একান্ত প্রত্যাশা ছিলো এই নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি তথা আমার সমর্থনে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানে ৩ জন প্রার্থী আমার সমর্থন নেবার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। যা গণতান্ত্রিক ব্যবস্থায় অস্বাভাবিক নয়।

কিন্তু পার্টি চেয়ারম্যান হিসাবে আমি একজনকে মাত্র সমর্থন দিতে পারি। এই ৩ জনের মধ্যে আব্দুর রউফ মানিক রংপুর পৌরসভার সাবেক মেয়র ছিলেন এবং তিনি আমার সমর্থনে নির্বাচিত হয়ে ৫ বছর মেয়াদ পার করে প্রায় ৯ বছর এক নাগারে দায়িত্বে ছিলেন।

দ্বিতীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা আমার সমর্থনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি মেয়াদ থাকতেই পদত্যাগ করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন। আমি এই উভয় প্রার্থীকে মেয়র পদে প্রার্থী না হবার জন্য অনুরোধ করেছিলাম।কিন্তু তারা আমার অনুরোধ রক্ষা করেননি।

তৃতীয় প্রার্থী জনাব মশিউর রহমান রাঙ্গা পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং তিনি একজন সাবেক এমপি। আমার নির্দেশে তিনি অতীতে জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত ছিলেন। পার্টির প্রতি অনুগত একজন প্রার্থী হিসাবে তাকেই আমি মেয়র পদে সমর্থন দিয়েছিলাম। তবে তিনি সর্বদাই বলেছেন, পার্টি চেয়ারম্যান হিসাবে আমি তাকে সমর্থন দিলে তবেই তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 দলের প্রতি তার এই আনুগত্যের জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। তবে অপর ২ জন প্রার্থী মানিক ও মোস্তফা পার্টি প্রধান হিসাবে আমার নির্দেশ অমান্য করেছেন। সর্বশেষ আমি ৩ প্রার্থীকে ঢাকায় ডেকে একমত হবার জন্য অনুরোধ করলেও উল্লেখিত ২ জন তাদের সিদ্ধান্তে অনড় থাকেন।

ধুম্রজাল সৃষ্টি হয়েছে এবং কর্মী সমর্থকরাও বিভ্রান্ত হচ্ছেন। অপরদিকে রংপুরের জনগণ আমার কাছে একান্তভাবেই প্রত্যাশা করছেন।এই নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির সাথে সংশ্লিষ্ট আছেন এমন একজনই যেনো প্রার্থী থাকেন অন্যথায় কোনো প্রার্থীর প্রয়োজন নাই।

কিন্তু ইতোমধ্যে সময় অনেক গড়িয়ে গেছে। অপরদিকে ৩ জন প্রার্থীই নিজেদের আমার সমর্থিত প্রার্থী হিসাবে পরিচয় দিচ্ছেন। ফলে ভোটারগণও বিভ্রান্ত হচ্ছেন।

আমি মনে করি শুধুমাত্র একটি মেয়র পদের জন্য দলের স্বার্থ বিসর্জন দেয়া যায়না। আমার কাছে ব্যাক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ তথা আমার রংপুর বড়। রংপুরের জনগণ আমার প্রাণশক্তি এবং তারাই আমার সকল প্রেরণা। রংপুরের জনগণের আশা-আকাঙ্কা এবং প্রত্যাশা পূরণ করা আমার জীবনের অঙ্গীকার।

 তাই রংপুরবাসীর প্রত্যাশা অনুসারে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি তথা আমার সমর্থিত কোনো প্রার্থী আমি রাখছিনা। আমি সুনির্দিষ্টভাবে ঘোষণা করছি, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির কোনো প্রার্থী থাকবেনা। দু’জন প্রার্থী অর্থাৎ আব্দুর রউফ মানিক এবং মোস্তাফিজুর রহমান মোস্তফা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় এবং আমার নির্দেশ অমান্য করায় উভয়কে পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক জাতীয় পার্টির সকল পদ-পদবী  থেকে অব্যাহতি প্রদান করছি।

যেহেতু আমি এই নির্বাচনে আমার সমর্থিত কোনো মেয়র প্রার্থী না রাখার সিদ্ধান্ত নিয়েছি। সেহেতু মশিউর রহমান রাঙ্গাকে মেয়র পদের প্রার্থীতা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছি। আমি আশা করি তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করবেন এবং রংপুরের জনগণ নিশ্চয় তার ত্যাগের কথা স্মরণ রাখবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা,নভেম্বর ২৯,২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান