English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

পরিবার পরিকল্পনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির প্রশংসা


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/পিআইডি
পরিবার পরিকল্পনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির প্রশংসা

ঢাকা: ইউএনএফপিএ’র সাবেক প্রধান ও বর্তমানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নাফিস সাদিক সম্প্রতি বাংলাদেশ সফর শেষে নিউইয়র্কে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পরিবার পরিকল্পনার সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

বাংলাদেশ মিশনে এসে নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তিনি জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনার অবকাঠামোগত নেটওয়ার্ক, জন্ম নিয়ন্ত্রণে ইমামদের প্রশিক্ষণ, কোরআন হাদিসের আলোকে বাংলাদেশি ইমামদের চীনে পরিবার পরিকল্পনার প্রশিক্ষণে বিশেষ সাফল্যের বিষয়সমূহ তুলে ধরেন।

প্রসঙ্গত বিশেষভাবে উল্লেখ্য নাফিস সাদিক বাংলাদেশ ভ্রমণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে দেখা করেন।

তিনি বাংলাদেশ মিশনে এসে স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনকে জানিয়েছেন, বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জাতিসংঘ মহাসচিব বান-কি মুনকে ইতিবাচক একটি রিপোর্ট দেবেন। সভায় বাংলাদেশ মিশনের ইকনোমিক মিনিস্টার মোঃ নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নাফিস সাদিক বলেন, পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ পাকিস্তান ও নেপালের চেয়ে ভাল করছে। ভারতের কয়েকটি রাজ্য ছাড়া অনেক রাজ্যের চেয়েও ভাল করছে। পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশে দেশব্যাপী যে অবকাঠামোগত নেটওয়ার্ক গড়ে উঠেছে তার ভূয়সী প্রশংসা করেন।

এজন্য বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নে খরচ কমে আসবে বলে তিনি উল্লেখ করেন। তবে জন্ম নিয়ন্ত্রণের জন্য তিনি আরো জোর দেন।

তিনি বিভিন্ন সময় বাংলাদেশ ভ্রমণ করেছেন। তবে বর্তমান সরকারের সময় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তাকে বাংলাদেশের ব্যাপারে আগ্রহী করে তুলেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৫ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান